Thursday , 20 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরের নেছারাবাদে খাল-বিলে অভিযান, বিপুল চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট

জনপথ ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাছের পোনা, মা মাছসহ বিভিন্ন জলজ প্রাণী নিধনে ব্যবহৃত নিষিদ্ধ এসব জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
অভিযানে নেছারাবাদ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক বলেন, ‘চায়না দুয়ারি জালে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী আটকা পড়ে। এতে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় উপজেলার বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, চায়না দুয়ারি জালের সূক্ষ্ম বুননের কারণে এতে মাছের পোনা থেকে শুরু করে বিভিন্ন আকারের মাছ ও অন্যান্য জলজ প্রাণী আটকা পড়ে। ফলে প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের জাল বন্ধে দেশের বিভিন্ন এলাকায় মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং জব্দ করা জাল ধ্বংস করা হচ্ছে।
নেছারাবাদ উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, অবৈধ ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণে স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, ‘দালালমুক্ত’ প্রক্রিয়ার আশ্বাস পুলিশ সুপারের

পিরোজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সৌজন্য সাক্ষাৎ

যা থাকছে অ্যাপলের প্রযুক্তি সম্মেলনে

পিরোজপুরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক প্রতিরোধের আহ্বান

প্রধানমন্ত্রীর হাত থেকে অবসর সুবিধার চেক নিলেন শিক্ষক নেতা ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুরে বাসের ধাক্কায় নিভে গেল কলেজ শিক্ষার্থীর জীবন

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী ‘রায় সাহেবের বাড়ি’

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী ‘রায় সাহেবের বাড়ি’

বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধন, সংশোধন হচ্ছে প্রেস কাউন্সিল আইন: জহির উদ্দিন স্বপন