Tuesday , 9 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন ড. ছবিরুল ইসলাম

ডেস্ক নিউজ: পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপিইউ) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষাবিদ ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ড. ছবিরুল ইসলামের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে হবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নবনিযুক্ত উপাচার্য ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের University of Dhaka আরবি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি University of Rajshahi থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অধ্যাপনা করেছেন এবং বিভাগের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
এদিকে তার নিয়োগকে ঘিরে শিক্ষাঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সাধারণত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষাবিদদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার প্রচলন থাকলেও ড. ছবিরুল ইসলাম ভাষা ও সাহিত্যভিত্তিক বিষয়ে অধ্যাপনা করেছেন। তবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২ অনুযায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার বাধ্যবাধকতা নেই; বরং একজন স্বনামধন্য শিক্ষাবিদ হওয়াই প্রধান যোগ্যতা হিসেবে উল্লেখ রয়েছে।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নবনিযুক্ত উপাচার্যের নেতৃত্বে নবগঠিত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি পাবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, অবমুক্ত হলো মাছের পোনা

পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে ব্রিজ ভেঙে পরে আহত ৪, অল্পের জন্য রক্ষা পেলেন জেলা প্রশাসক

এমপি সুলতানা জেসমিন জুইয়ের হস্তক্ষেপে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে শ্রীরামকাঠী-ভরতাকাঠী ফেরি

বন্দরের অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বন্দরের অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

জিয়ানগরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন

জিয়ানগরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন

মঠবাড়িয়ায় উদ্ধার হওয়া দুই মরদেহের রহস্য উদঘাটন, মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু; মামলা দায়ের

ভান্ডারিয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা, পিরোজপুরে কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

অপচয় নয়, সাশ্রয়ের দৃষ্টান্ত: খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

পিরোজপুরে জমিজমা বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত ৪