Saturday , 22 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে তাসের জুয়ার আসরে অভিযান, ৬ জন গ্রেপ্তার

জনপথ ডেস্ক : পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকায় তাসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তাস ও জুয়ার টাকা জব্দ করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণকাঠী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজিব হাওলাদার (৩৩), ঠিকানা বাগেরহাট; মো. সোহরাব শেখ (৪৫), ব্রাহ্মণকাঠী, পিরোজপুর পৌরসভা; মো. তাইজুল ইসলাম (৪৫), বাগেরহাট; মো. বেল্লাল সরদার (৪৭), মো. রুস্তুম খান (৫৮) এবং স্বপন পাল (৫৫), তারা সবাই কদমতলা, পিরোজপুরের বাসিন্দা।
পুলিশ জানায়, ব্রাহ্মণকাঠী এলাকায় স্বপন পালের বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাস খেলারত অবস্থায় ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করা হয়।
সদর থানার এসআই আব্দুর রহিম বলেন, “ব্রাহ্মণকাঠী এলাকায় স্বপন পালের বাড়িতে নিয়মিত জুয়া খেলা হয়—এমন গোপন তথ্য পাওয়ার পর ওসি স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করি। এ সময় আসামিদের তাস খেলা অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার এবং তাস ও জুয়ার নগদ টাকা জব্দ করা হয়।”
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “সকল ধরনের অপরাধ দমনে পিরোজপুর সদর থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছে। এরই ধারাবাহিকতায় জুয়ার আসর থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু করে শনিবার (২২ আগস্ট) সকালে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫, ১৮ ও ১৯(১) ধারায় মামলা করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর পৌরসভার প্রধান সড়কে ভাঙা ড্রেনের স্লাব, মরণফাঁদে শহরবাসী। দুর্ঘটনার ঝুঁকিতে পথচারীরা প্রধান সড়কগুলোতে দীর্ঘদিনের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি

পিরোজপুরে এতিমখানা মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে একাধিক আবাসিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, পলাতক অভিযুক্ত শিক্ষক

পিরোজপুরের দিনব্যাপী চলছে জেলা জামায়াতের রুকন সম্মেলন

পিরোজপুরের দিনব্যাপী চলছে জেলা জামায়াতের রুকন সম্মেলন

পিরোজপুরের কদমতলায় দিনেদুপুরে বাসায় ঢুকে ৩ লাখ ৩৫ হাজার টাকা ও স্বর্ণের চেইন চুরির অভিযোগ

কাউখালীতে সুপারি পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্য নিহত

স্বেচ্ছাসেবায় অবদানের স্বীকৃতি, পিরোজপুরের ৭ তরুণ পেলেন পুরস্কার

পিরোজপুরবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজ শিকদার।

পিরোজপুরবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজ শিকদার।

পিরোজপুরে জেলা পরিষদের ব্যতিক্রমী উদ্যোগ, স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে মাছের পোনা অবমুক্ত

কাউখালীতে পাঁচ দিনব্যাপী শ্রীগুরু সংঘের রাস উৎসব সফল করার লক্ষ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্রম এলাকা পরিদর্শন

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠীতে জুয়া খেলার সময় ৬ জন আটক, তাস ও নগদ টাকা জব্দ