Saturday , 5 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

জনপথ ডেস্ক : এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, “জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পড়াশোনার পাশাপাশি একটি পরিকল্পনা থাকতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে। যে বাবা-মা আমাদের জন্য এত কষ্ট করছেন, তাদের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। কোনো বাবা-মাকে যেন জীবনের শেষ সময়ে বৃদ্ধাশ্রমে থাকতে না হয়।”
তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সবসময় পিতামাতা ও শিক্ষকের দোয়া নিতে হবে। নৈতিক শিক্ষা, পরিশ্রম ও সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে তোমরা জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।”
প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষাজীবনে ভালো ফলাফল গুরুত্বপূর্ণ হলেও শুধু সার্টিফিকেট অর্জন করলেই একজন মানুষ পূর্ণাঙ্গভাবে সফল হয় না। মেধার সঙ্গে নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে। অর্জিত জ্ঞান ও মেধাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগিয়ে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর এজিএস ফেরদৌস আল হাসান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. মিজানুর রহমান।
এ সময় জেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে আসছে চার জাহাজ

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে আসছে চার জাহাজ

জিয়ানগরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন

জিয়ানগরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন

জেলা প্রশাসক আবু সাঈদ এর পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু

জেলা প্রশাসক আবু সাঈদ এর পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু

এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি: এশিয়া পোস্টকে মাসুদ সাঈদীর আইনি নোটিশ

শান্তিপূর্ণ পরিবেশে পজেটিভ পিরোজপুরের নির্বাচন, নতুন নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

পিরোজপুরে বাসের ধাক্কায় নিভে গেল কলেজ শিক্ষার্থীর জীবন

মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে পিরোজপুরে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নজরুলের চেতনায় মুখর পিরোজপুর, সমাপনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কার

পিরোজপুরে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

পিরোজপুরের উন্নয়নে নতুন আশার আলো: অর্থনৈতিক অঞ্চল ও রেল যোগাযোগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমপি মাসুদ সাঈদীর