জনপথ ডেস্ক : পদ্মা সেতু পার হয়ে ভাঙার পর সরু রাস্তায় ২-৪ ঘণ্টার জ্যামে আটকে থাকার দিন এবার চিরতরে শেষ! ঢাকা থেকে খুলনা বা যশোর পৌঁছানো যাবে মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টায়!
যাত্রাবাড়ী থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম নান্দনিক এক্সপ্রেসওয়ের সুফল তো আমরা সবাই পাচ্ছি। কিন্তু আসল সুখবর হলো—সেই এক্সপ্রেসওয়ে এবার আর ভাঙ্গায় থামছে না! প্রায় ১৬,০০০ কোটি টাকা ব্যয়ে ভাঙ্গা থেকে গোপালগঞ্জ ও নড়াইল হয়ে যশোর ও বেনাপোল সীমান্ত পর্যন্ত ১২৯ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে যাচ্ছে সরকার!
কী পরিবর্তন আসছে এই মেগা করিডোরে?
ঢাকা টু খুলনা মাত্র ৩-৩.৫ ঘণ্টায়: দূরত্ব এক ধাক্কায় প্রায় ৯০ কিলোমিটার কমে যাবে!
বর্তমানে ঢাকা থেকে খুলনা বা বেনাপোল যেতে যেখানে ৫ থেকে ৭ ঘণ্টা লাগে,
এক্সপ্রেসওয়ে চালু হলে সেই পথ পাড়ি দেওয়া যাবে মাত্র ৩ ঘণ্টায়।
রেলেও বিপ্লব (পৌনে ৪ ঘণ্টা): পদ্মা রেল সংযোগের মাধ্যমে নড়াইল হয়ে ঢাকা-খুলনা নতুন ব্রডগেজ লাইনে জাহানাবাদ এক্সপ্রেস দিয়ে ইতিমধ্যেই মাত্র ৩ ঘণ্টা ৪৫ মিনিটে যাতায়াত শুরু হয়েছে। সার্ভিস লেনসহ ৬ লেন: মূল ৪ লেনের এক্সপ্রেসওয়ের দুই পাশে ধীরগতির গাড়ির জন্য আলাদা ২টি সার্ভিস লেন থাকবে। ফলে কালনা (মধুমতি সেতু), যশোরের পালবাড়ি ও মণিহার মোড়ের কুখ্যাত জ্যাম সম্পূর্ণ বাইপাস করা যাবে। বেনাপোল ও মোংলার নতুন গতি: দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও মোংলা সমুদ্রবন্দরের পণ্যবাহী ট্রাক কোনো জ্যাম ছাড়াই সরাসরি ঢাকায় পৌঁছাবে।
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ও আন্তর্জাতিক আর্থিক সংস্থার অর্থায়নে ১,৫০০ একর ভূমি অধিগ্রহণের কাজ দ্রুতগতিতে চলছে। ভাঙ্গা পার হয়ে নড়াইলের সরু রাস্তায় বা কালনা ব্রিজের মুখে জ্যামে আপনার সর্বোচ্চ কত ঘণ্টা আটকে থাকার রেকর্ড আছে, আর ১৬,০০০ কোটি টাকার বেশি ব্যয়ে এই ৬ লেন মহাসড়ক নির্মাণ কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন?
খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, মাগুরা ও সাতক্ষীরার মানুষের মানুষের জন্য এই ৬ লেন মহাসড়ক নির্মাণ করা উচিত নাকি এই অর্থ দিয়ে দক্ষিণবঙ্গের অন্য সমস্যাগুলো সমাধান করা উচিত?

















