Wednesday , 9 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ডিবি পুলিশের বিশেষ অভিযানে পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

জনপথ ডেস্ক : পিরোজপুরের নাজিরপুরে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধায় গোপন তথ্যের ভিত্তিতে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাজিরপুর উপজেলার হারানিয়া গ্রামের মৃত নির্মল চন্দ্রের ছেলে রতন কুমার (৩১) এবং পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ গাবতলা গ্রামের সুশীল মজুমদারের ছেলে বিজন মজুমদার (২৯)।
পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. মাহাবুবের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযানিক দল নাজিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই পলাশ বিশ্বাস ও তাঁর সঙ্গীয় ফোর্স রতন কুমার ও বিজন মজুমদারকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাহাবুব বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

এতিমের সংখ্যা নিয়ে প্রশ্ন, ভান্ডারিয়ার এতিমখানায় সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য

সবুজ পিরোজপুর গড়ার প্রত্যয়ে কৃষক দলের ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানালেন এমপি সুলতানা জেসমিন জুই

পিরোজপুর মাধ্যমিক-প্রাথমিক শিক্ষা ও শিক্ষা প্রকৌশল দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন, পরিস্কার-পরিচ্ছন্নতায় কঠোর নির্দেশনা”

যে জন্য নিজেকে ‘জাতীয় ফুপু’ বললেন দীপা খন্দকার

পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে মাদকের বিস্তার রোধে “আমাদের করণীয় শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে মাদকের বিস্তার রোধে “আমাদের করণীয় শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর সদরে স্কুল ফিডিং কার্যক্রম মনিটরিং সভা অনুষ্ঠিত

পিরোজপুরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন, একজন খালাস

পিরোজপুরের উন্নয়নে দেওয়া কথা রাখছে সরকার, বাস্তবায়ন শুরু নির্বাচনী অঙ্গীকারের

পিরোজপুরের উন্নয়নে দেওয়া কথা রাখছে সরকার, বাস্তবায়ন শুরু নির্বাচনী অঙ্গীকারের