Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

সংরক্ষিত নারী আসনে স্থান করে নিয়েছেন আন্না মিনজ

সংরক্ষিত নারী আসনে স্থান করে নিয়েছেন আন্না মিনজ

সোমবার ঘোষিত বিএনপির ৩৬টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে স্থান করে নিয়েছেন নাটোরের ওঁরাও সম্প্রদায়ের নারী নেত্রী আন্না মিনজ।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বড়াইগ্রাম উপজেলার জোনাইলের বাসিন্দা বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট জন গমেজের সহধর্মিণী ওঁরাও সম্প্রদায়ের আন্না মিনজকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এ মনোনয়নকে উত্তরবঙ্গের খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রান্তিক জনগোষ্ঠীর কথা জাতীয় সংসদে তুলে ধরার ক্ষেত্রে এটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন মাল পাহাড়িয়া জাতিগোষ্ঠীর নেতা জুলিয়ান বিশ্বাস ও অন্দ্রিয়াস বিশ্বাস। তারা মনে করেন, আন্না মিনজের সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলী এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততাকে গুরুত্ব দিয়েই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে কাজ করে আসছেন।

নাটোর জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে এক নারীসহ চারজন সংসদ সদস্য হিসেবে বিজয়ী হন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

ভান্ডারিয়ায় গভীর রাতে দুটি বাসে আগুন,বাসের ভিতরে ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত

নাজিরপুরে জমে উঠেছে ভাসমান সুপারির বাজার, দাম কমে হতাশ চাষিরা

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভাণ্ডারিয়ায় ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

মেঘ-বৃষ্টি দেখলেই আতঙ্ক, নদীভাঙনে বিলীন হচ্ছে পিরোজপুরের জনপদ

কাউখালীতে মেধা যাচাই ও প্রস্তুতি তৈরিতে প্রাথমিক বৃত্তি মডেল টেস্ট শুরু

পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা

পিরোজপুরে ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রমের উদ্বোধন, ডিজিটাল ব্যাংকিং সেবায় জনসচেতনতামূলক সভা ও র‍্যালি

নেছারাবাদে নির্মল ওঝার মরদেহ উদ্ধার, খোয়া গেছে মোবাইল-স্বর্ণালংকার

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদের চিরবিদায়

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদের চিরবিদায়