Wednesday , 21 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নাজিরপুরে জমে উঠেছে ভাসমান সুপারির বাজার, দাম কমে হতাশ চাষিরা

মোঃ মশিউর রহমান, নাজিরপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠীতে জমে উঠেছে সুপারির ভাসমান বাজার। সপ্তাহের প্রতি রোববার ও বুধবার বসে এ বাজার। মৌসুমে নদীপথে নৌকা ও ট্রলারে করে বিপুল পরিমাণ সুপারি নিয়ে আসেন চাষি ও ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকারদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে বাজার। তবে সুপারির সরবরাহ বেশি থাকলেও দাম তুলনামূলক কম হওয়ায় হতাশ বাগানমালিকেরা।

গত রোববার শ্রীরামকাঠীর সুপারির বাজার ঘুরে দেখা যায়, বস্তায় ভরে পাকা সুপারি বিক্রির জন্য নিয়ে এসেছেন চাষি ও ব্যবসায়ীরা। বাজারে প্রবেশের বিভিন্ন সড়কের পাশে বসেছেন স্থানীয় ফড়িয়া ব্যবসায়ীরা। তাঁরা বাগানমালিকদের কাছ থেকে তুলনামূলক কম দামে সুপারি কিনে পরে মূল বাজারে বিক্রি করেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা শ্রীরামকাঠী বাজার থেকেই সুপারি কেনেন। ফলে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি দূরদূরান্তের ব্যবসায়ীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বাজারটি।
স্থানীয়দের মতে, শ্রীরামকাঠী বাজার পিরোজপুর জেলার অন্যতম বৃহৎ সুপারির পাইকারি বাজার। এখান থেকে কেনা সুপারি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। এ বাজারকে ঘিরে মৌসুমে চাষি, ফড়িয়া, পাইকার ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মব্যস্ততা বাড়ে।
বাগানমালিকেরা জানান, গত বছরের তুলনায় এবার সুপারির ফলন কম হয়েছে। একই সঙ্গে দামও প্রত্যাশার চেয়ে কম। ফলে বাগানের পরিচর্যা, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ বাদ দিয়ে কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন হয়ে পড়েছে। পর্যাপ্ত সুপারি বাজারে এলেও দাম কম থাকায় তাঁরা হতাশ।
বাজারে সুপারি বিক্রি হয় কুড়ি হিসেবে। স্থানীয় হিসাবে ২১০টি সুপারি মিলে এক কুড়ি। বর্তমানে আকারভেদে প্রতি কুড়ি সুপারি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। এ দামে ক্রেতারা সন্তুষ্ট হলেও বিক্রেতারা আরও ভালো দাম পাওয়ার প্রত্যাশা করছেন।
সুপারি ব্যবসায়ী শংকর সিকদার বলেন, এ বছর বাজারে প্রতি কুড়ি সুপারি ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকাররা এ বাজার থেকে সুপারি কিনে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি করেন। এতে তাঁরা লাভের সুযোগ পাচ্ছেন। আবার এলাকার কিছু বিত্তবান ব্যক্তি সুপারি কিনে শুকিয়ে সংরক্ষণ করছেন, যাতে পরে বিক্রি করে লাভবান হওয়া যায়।
পিরোজপুরের গ্রামীণ অর্থনীতি ও কৃষিতে সুপারির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ অঞ্চলের প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় বা বসতবাড়ির আশপাশে সুপারির গাছ দেখা যায়। দীর্ঘমেয়াদি ফসল হওয়ায় একবার বাগান গড়ে তুলতে পারলে বছরের পর বছর সেখান থেকে আয় করার সুযোগ থাকে। স্থানীয়ভাবে উৎপাদিত সুপারির আকার ও স্বাদের কারণে দেশের বিভিন্ন অঞ্চলেও এর চাহিদা রয়েছে।
নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা বলেন, নাজিরপুর উপজেলায় প্রায় ৪২০ হেক্টর জমিতে সুপারির বাগান রয়েছে। এটি দীর্ঘমেয়াদি ফসল। সুপারি চাষ লাভজনক হওয়ায় কৃষকেরা এ ফসল চাষে আগ্রহী হচ্ছেন। সুপারির বাগানকে বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা করতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, সুপারির ন্যায্য দাম নিশ্চিত করা, বাজারজাতকরণব্যবস্থা উন্নত করা এবং চাষিদের উৎপাদনসংক্রান্ত পরামর্শ দেওয়া গেলে এ অঞ্চলের সুপারি চাষ আরও লাভজনক হতে পারে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বীকৃতি, জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মেধাবী শিক্ষার্থী ইছা আল মাহিমের

হিটওয়েভে স্বাস্থ্যঝুঁকি কমাতে রেড ক্রিসেন্টের উদ্যোগ, পিরোজপুরে প্রান্তিক শ্রমজীবীদের হাতে ছাতা তুলে দিলেন রেডক্রিসেন্ট পিরোজপুর শাখার চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক

ফতুল্লা থেকে পিরোজপুরে এসে দুই কিশোরীকে নিয়ে পালানোর চেষ্টা, উদ্ধার ৩ জন

পিরোজপুরে আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

পিরোজপুরের নেছারাবাদে খাল-বিলে অভিযান, বিপুল চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট

জলবায়ু নীতিনির্ধারণে শিশুদের অংশগ্রহণসহ উপকূলীয় শিশু ফোরামের ১৩ দফা দাবি

কাউখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নিরাপত্তা জোরদারে নানা নির্দেশনা

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন মাসুদ সাঈদীর