Friday , 25 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মঠবাড়িয়ায় ইয়াবা সেবনকালে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

জনপথ ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে মঠবাড়িয়া পৌর এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মঠবাড়িয়া পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল আহসান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিম মল্লিক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় রুবেল আহসান ও আজিম মল্লিককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় দুজনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, গ্রেপ্তার দুজনকে আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হবে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক সংগঠনের পদধারী ব্যক্তিদের মাদকসেবনের ঘটনায় আটক ও দণ্ডিত হওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে রাত বেশি হওয়ায় তাৎক্ষণিক দলীয় কোন নেতাকর্মীর বক্তব্য পাওয়া যায়নি, বক্তব্য পেলে পরবর্তীতে প্রকাশ করা হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গু মোকাবিলা ও পরিচ্ছন্ন শহর গড়তে পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা।।

শিক্ষকসহ অন্য পেশায় থেকে সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

১৬ বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, মৃত আহ্বায়কের কমিটিতেই চলছে নেছারাবাদ যুবদল

পিরোজপুরে ২৫ হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভাণ্ডারিয়ায় ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরে মিজান শেখের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত বিদায় কৃষক দল নেতাকে

ডিবি পুলিশের বিশেষ অভিযানে পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

পিরোজপুরে লালন শাহের তিরোধান দিবস পালিত মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

তোরণ-ব্যানার নয়, পরিচ্ছন্ন নগরী দিয়ে তারেক রহমানকে বরণ করবে খুলনা বিএনপি