Saturday , 17 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে লালন শাহের তিরোধান দিবস পালিত মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান


জনপথ ডেস্ক : বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী আয়োজিত কর্মসূচিতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। সভার শুরুতে লালন শাহের জীবন ও কর্মের ওপর একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা প্রদর্শন করা হয়। পরে আলোচকেরা তাঁর জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, লালন শাহের দর্শনের মূল ভিত্তি ছিল মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানুষের প্রতি ভালোবাসা। জাতি, ধর্ম ও বর্ণের বিভেদ অতিক্রম করে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়নের যে শিক্ষা তিনি দিয়েছেন, তা আজও সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।
তাঁরা বলেন, লালন শাহের কালজয়ী দর্শন ও সৃষ্টিকর্ম শুধু বাংলার লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেনি, মানুষের মধ্যে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আলোচনা সভা থেকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে লালন শাহের মানবতাবাদী দর্শন এবং সাম্য-সম্প্রীতির চেতনা ধারণ ও চর্চার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’, ফিরল হারিয়ে যাওয়া চিঠির আবেগ

মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে শিশুর মর্মান্তিক মৃত্যু

সীমান্তে আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি,  তথ্যদাতার পরিচয় থাকবে গোপন, যশোর-সাতক্ষীরা সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

পিরোজপুরের ভান্ডারিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধন, সংশোধন হচ্ছে প্রেস কাউন্সিল আইন: জহির উদ্দিন স্বপন

পিরোজপুরে আগুনে পুড়ল প্লাস্টিক-বাইসাইকেলসহ ৬ দোকান

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নেছারাবাদে সেফটি বেল্ট ছাড়াই সেফটি নেটের কাজ, উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মঠবাড়িয়ায় ডাকাতি মামলার পলাতক আসামি ‘কালা ইয়াসিন’ গ্রেপ্তার