Tuesday , 29 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরের নেছারাবাদে ইয়াবা বিক্রির সময় ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

জনপথ ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে ইয়াবা বিক্রির সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিন্টু সুতার ওরফে মিন্টু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেছারাবাদ থানাধীন ২ নম্বর ওয়ার্ডের জৈনিক উজ্জ্বল হোসেনের তিনতলা বসতবাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল মাহাবুবের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবির ইন্সপেক্টর মো. মোস্তফা হাবিউল্লাহ, পিপিএমের নেতৃত্বে এসআই মো. সহিদুল ইসলাম ও এএসআই আল মোসারেফসহ ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ইয়াবা বিক্রির সময় মো. মিন্টু সুতার ওরফে মিন্টুকে আটক করা হয়। তিনি মৃত আব্দুর রহমানের ছেলে। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ডিবির অফিসার ইনচার্জ হোসেন আল মাহাবুব বলেন, “পিরোজপুরকে মাদকমুক্ত রাখতে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে মাদক বিক্রেতা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা বা মাদক সরবরাহের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ বিষয় পিরোজপুর জেলা পুলিশ জিরো  টলারেন্স নীতি অনুসরণ করছে।”
পুলিশ জানায়, আটককৃত মিন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা

চট্টগ্রামের আইনশৃঙ্খলা উন্নয়ন ও জঙ্গল সলিমপুর অভিযানে সাফল্য: অতিরিক্ত ডিআইজি নাজিমুল হককে প্রধানমন্ত্রীর অভিনন্দন

‘খাল দখল করে স্থাপনা নয়, ময়লা ফেললেও ব্যবস্থা’—পিরোজপুরে জেলা প্রশাসক

নেছারাবাদে ডাকাতির প্রস্তুতি, ঝালকাঠিতে পালিয়েও শেষ রক্ষা হলো না ডাকাত সরদারসহ ৮ জনের!

পিরোজপুরে দানবীর আব্দুস সোবহানকে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

তোরণ-ব্যানার নয়, পরিচ্ছন্ন নগরী দিয়ে তারেক রহমানকে বরণ করবে খুলনা বিএনপি

পিরোজপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

পিরোজপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেনের সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল

কাউখালীতে সুপারি পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্য নিহত