Thursday , 5 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি

কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) প্রতিযোগিতার শুভ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি ও প্রচার-প্রচারণা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের সব উপজেলায় একযোগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

এ উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবউল্লাহ বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা সম্ভব হবে।

এ সময় উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ নাথ বিশ্বাসসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার মাধ্যমে মোরেলগঞ্জের শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে নতুন ক্রীড়া প্রতিভা বিকাশের পথ সুগম হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

নতুন ফিচার আনছে জেমিনি

নেছারাবাদে ‘রুচি আইসক্রিম’ কারখানা বন্ধের নির্দেশ, মালিককে ২০ হাজার টাকা জরিমানা

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী ‘রায় সাহেবের বাড়ি’

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী ‘রায় সাহেবের বাড়ি’

নেছারাবাদে নবায়নহীন কাগজপত্রে ৪ করাতকলকে জরিমানা

পিরোজপুরের নতুন জেলা প্রশাসক গোলাম রব্বানীর দায়িত্ব গ্রহণ

ইউপি নির্বাচনকে ঘিরে কাউখালীতে বইছে আগাম ভোটের হাওয়া: ১৪৮ প্রার্থীর বায়োডাটা জমা, তৃণমূলে চাঙ্গা বিএনপি

শিক্ষকসহ অন্য পেশায় থেকে সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

নেছারাবাদে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর ক্ষতচিহ্নসহ মিলল শিশুর লাশ

সুন্দরবন বাঁচাতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি উদ্যোগের আহ্বান

শরীয়তপুরে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

শরীয়তপুরে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা