Tuesday , 6 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক গোলাম রব্বানীর সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়: উন্নয়নে গণমাধ্যম-প্রশাসন একসঙ্গে কাজ করার আহ্বান

জনপথ ডেস্ক : পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সভায় পিরোজপুরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ ও প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সমন্বয় নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, পিরোজপুরের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন ও গণমাধ্যমকে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। জেলার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সাংবাদিকদের পাশাপাশি প্রশাসনেরও গণমাধ্যমকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়া জরুরি। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, “জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রশাসন ও গণমাধ্যমকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে। সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা আপনারা আমাদের সামনে তুলে ধরবেন। আমরা সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “পিরোজপুরকে আরও সুন্দর, বাসযোগ্য ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করছি।”
জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, জেলার বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা গুরুত্বপূর্ণ।
সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, দৈনিক খবর-এর প্রতিনিধি এম এ রব্বানী ফিরোজ, ডেইলি অবজারভারের প্রতিনিধি জিয়াউল আহসান, সময় টিভির প্রতিনিধি জিয়াউল হক, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফসিউল আলম বাচ্চু, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তামিম সরদার, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মো. নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি নাঈম তালুকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমার বার্তার জেলা প্রতিনিধি মনির চৌধুরীসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান মামুনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে সেগুলো সমাধানে নবাগত জেলা প্রশাসকের উদ্যোগ কামনা করেন। একই সঙ্গে পিরোজপুরের উন্নয়ন, জনস্বার্থ রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

তথ্য কমিশনের বাছাই কমিটিতে স্থান পেলেন পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী

পিরোজপুরে হানি ট্র্যাপের অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩, সংগঠন থেকে বহিষ্কার

পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উন্নয়নে ৪৩ কোটি ৬৮ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর 

মঠবাড়িয়ায় ইয়াবা সেবনকালে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

ভান্ডারিয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উন্নত চিকিৎসার জন্য শনিবার সিঙ্গাপুর যাচ্ছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, সবার কাছে চাইলেন দোয়া

ইন্দুরকানী থানার এসআই ইসমাইলসহ মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি কারাগারে

এক নবজাতকের দুই বাবা! সন্তান জন্মের পর হাসপাতালে দুই যুবকের পাল্টাপাল্টি দাবি

পিরোজপুরে জমিজমা বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত ৪