Tuesday , 10 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

এক নবজাতকের দুই বাবা! সন্তান জন্মের পর হাসপাতালে দুই যুবকের পাল্টাপাল্টি দাবি

জনপথ ডেস্ক :
বরিশালের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেওয়ার পর নবজাতকের পিতৃত্ব দাবি করে হাজির হয়েছেন দুই যুবক। একজন সন্তানসম্ভবা নারীকে নিজের স্ত্রী পরিচয়ে হাসপাতালে ভর্তি করান। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মের পরদিন আরেক যুবক এসে নিজেকে ওই নারীর স্বামী এবং নবজাতকের বাবা বলে দাবি করেন। এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (তারিখ উল্লেখ নেই) এক সন্তানসম্ভবা নারীকে (২৭) স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করান বাকেরগঞ্জ উপজেলার এক যুবক। পরদিন শনিবার অস্ত্রোপচারের মাধ্যমে ওই নারী একটি কন্যাসন্তানের জন্ম দেন।
এরপর রোববার সকালে গাজীপুর থেকে আরেক যুবক হাসপাতালে এসে নিজেকে ওই নারীর স্বামী এবং নবজাতকের বাবা বলে দাবি করেন। তাঁর দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই নারীকে বিয়ে করেন তিনি। বিয়ের সময় ওই নারী ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। বিয়ের পর তাঁরা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। গর্ভে সন্তান আসার পর প্রায় তিন মাস আগে ওই নারী বাবার বাড়ি বরিশালে চলে আসেন।
নিজের দাবির পক্ষে ওই যুবক হাসপাতাল কর্তৃপক্ষকে বিয়ের কাবিননামা, বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও দেখান। তবে তাঁর এসব দাবি অস্বীকার করেছেন প্রসূতি। ওই নারীর দাবি, গাজীপুরের যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়নি এবং নবজাতকের বাবাও তিনি নন।
এদিকে গাজীপুর থেকে আসা যুবক হাসপাতালে উপস্থিত হওয়ার পর স্বামী পরিচয়ে নারীকে ভর্তি করানো বাকেরগঞ্জের যুবকটি হাসপাতাল ছেড়ে চলে যান। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
ওই নারীর প্রতিবেশী সঞ্জীব দাসের দাবি, গাজীপুরের যুবকের সঙ্গে বিয়ের পর ওই নারীর বাবার বাড়িতে যাতায়াত ছিল। ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জের ওই যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁদের বিয়ে হয়।
এ বিষয়ে বেসরকারি হাসপাতালটির চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে আমরা খুবই বিব্রত হয়েছি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উৎসুক লোকজন হাসপাতালে ভিড় করছিল। পরে ওই নারীর বাবা রোববার মেয়েকে বাড়িতে নিয়ে গেছেন।”
নবজাতকের প্রকৃত পিতৃত্ব নিয়ে দুই যুবকের পাল্টাপাল্টি দাবির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

নেছারাবাদে ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আবু সাঈদ গ্রেপ্তার

ইন্দুরকানীতে মোবাইল কোর্ট পরিচালনা করায় এসিল্যান্ডের কার্যালয়ের সামনে ব্যবসায়ীদের মব সৃষ্টি, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

নেছারাবাদে স্কুল ফিডিংয়ের দুধ চুরি কাণ্ডে ছাত্রদল নেতা নাদিমকে বহিষ্কার করলো পিরোজপুর জেলা ছাত্রদল

পিরোজপুরে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ নম্বরে কল করার আহ্বানে প্রচারণা

পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে মাদকের বিস্তার রোধে “আমাদের করণীয় শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে মাদকের বিস্তার রোধে “আমাদের করণীয় শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত

জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা-সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিরোজপুর এসপির

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

পিরোজপুরে নতুন ডিসি মো. গোলাম রব্বানী, আবু সাঈদ গেলেন টাঙ্গাইলে: চার জেলায় নুতন মুখ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নকল পণ্যের গোডাউন সিলগালা, মালিককে জরিমানা