Tuesday , 13 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নকল পণ্যের গোডাউন সিলগালা, মালিককে জরিমানা

জনপথ ডেস্ক : পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরে নকল ও ভেজাল পণ্য মজুত এবং বাজারজাতের অভিযোগে একটি গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে পণ্য প্যাকেটজাত করার প্রমাণ পাওয়ার পর নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়। পাশাপাশি গোডাউনটি সিলগালা করে প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে ভাণ্ডারিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ‘মেসার্স রানা এন্টারপ্রাইজ’ নামের ওই গোডাউনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গোডাউনটিতে ‘চাষী’ ব্র্যান্ডের চালের খালি মোড়কে সাধারণ খোলা চাল ভরে প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া নকল ঘি, মশার কয়েলসহ প্রায় আট থেকে নয় ধরনের নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় অপরাধের দায়ে মেসার্স রানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম রানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ভাণ্ডারিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসাবাড়ি এলাকার মো. হাদীস হাওলাদারের ছেলে। জরিমানা আদায়ের পর গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।
অভিযান শেষে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাউখালীতে ছাদে মিলল ৬৯ শটগানের কার্তুজ, ওয়াকিটকি-ভুয়া পুলিশ আইডিসহ গ্রেপ্তার ১

পিরোজপুরের নেছারাবাদে চিংড়িতে জেলি পুশ, আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা

পিরোজপুর প্রেসক্লাবে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান

পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পাড়েরহাট রোডে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ আটক ১

কাউখালীতে পাঁচ দিনব্যাপী শ্রীগুরু সংঘের রাস উৎসব সফল করার লক্ষ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্রম এলাকা পরিদর্শন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও পিরোজপুর আগমন দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত

তারেক রহমান ঘোষিত জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের বর্ণাঢ্য মিছিল