Wednesday , 14 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

আরবি বিভাগের অধ্যাপক থেকে বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভিসি, ‘আল্লাহ নিয়োগ করাইছে তারেক রহমানকে দিয়ে’, বললেন পিবিপ্রবি উপাচার্য

**‘কবর থেকে ওয়াজেদ মিয়াকে এনে ভিসি বানালে বিজ্ঞান হবে?’ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম**

জনপথ ডেস্ক : আরবি বিভাগের অধ্যাপক হয়েও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। এসব সমালোচনার জবাবে নিজের নিয়োগ ও ধর্মীয় বিশ্বাসের প্রসঙ্গ তুলে বক্তব্য দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে নিজের নিয়োগ নিয়ে সমালোচনার প্রসঙ্গ তুলে উপাচার্য বলেন, “অনেকে বলে ছবিরুল ইসলাম ভিসি হইলো কেমনে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর দেবে হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়াকে, কবর থেকে আইনা ভিসি বানায়ে দেবে, তাহলে এটা সায়েন্স (বিজ্ঞান) হয়ে যাবে, নাহ।”
নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি যখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলাম, তখন পিরোজপুরের ফেসবুক পুরো গরম হয়ে গেছে, ফেসবুক পুরা আগুন, পত্রপত্রিকায় জ্বলছে। বিভিন্ন মানুষ এখান থেকে ঢাকা, ঢাকা থেকে রাজশাহী—কিছু লোকের মধ্যে খালি জ্বালা-যন্ত্রণা।”
নিজের নিয়োগের বিষয়ে ধর্মীয় বিশ্বাসের কথা তুলে ধরে অধ্যাপক ছবিরুল ইসলাম হাওলাদার বলেন, “আমাকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে, আল্লাহ নিয়োগ করাইছে জনাব তারেক রহমানকে দিয়ে। কী কারণে? ছোটবেলা থেকেই কোরআন ও রাসুল (সা.)-কে ভালোবেসেছি, সাধ্যমতো সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেছি। পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য কাজ করিনি, ভবিষ্যতেও করব না।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিয়ত সহিহ রাখতে হবে। আল্লাহ দুনিয়াতে ইজ্জত ও সম্মান দেবেন।
প্রসঙ্গত, গত ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন ৯ জুন তিনি দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নিয়োগের পর বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক, সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাইদ খান

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক, সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাইদ খান

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সৌজন্য সাক্ষাৎ

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও শিশু রামিশা হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

জনতার দ্বারে প্রশাসন: পিরোজপুরে জেলা প্রশাসকের গণশুনানি

পিরোজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা

ঝালকাঠিতে কল্পনা রানীর কোটি টাকার প্যাকেজিং ব্যবসা

পিরোজপুরে গাঁজাসহ ৩ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, এতিমখানায় দান