Monday , 31 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক

জনপথ ডেস্ক : পিরোজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণাধীন কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন এ প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে পর্যালোচনা করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্মাণকাজের সার্বিক অগ্রগতি, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান এবং নির্ধারিত নকশা ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ বাস্তবায়ন হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন।
এ সময় তিনি নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনেরও আহ্বান জানান জেলা প্রশাসক।
উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলায় নতুন পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের সরকারি উদ্যোগের অংশ হিসেবে পিরোজপুরেও এ প্রতিষ্ঠান নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
পরিদর্শনকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে ২০ হাজার রেণুপোনা উদ্ধার, তিনজনকে অর্থদণ্ড

জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর ২ আসনের সংসদ ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর

শান্তি-সম্প্রীতির বার্তায় পিরোজপুরে জন্মাষ্টমী উদযাপন

নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

প্রকৃত জুলাই যোদ্ধারা কৃতিত্বের জন্য প্রতিযোগিতা করেন না’ : পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি কুমার

প্রকৃত জুলাই যোদ্ধারা কৃতিত্বের জন্য প্রতিযোগিতা করেন না’ : পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি কুমার

নজরুলের চেতনায় মুখর পিরোজপুর, সমাপনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কার

ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে সংশোধনী বিল পাস

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

শিক্ষা ও গবেষণায় তরুণদের সম্পৃক্ত করতে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে সেমিনার