Wednesday , 14 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে শুরু ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, যাচাই হবে পরিবারের সম্পদ

জনপথ ডেস্ক : সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাইপাস এলাকায় পরিবারভিত্তিক তথ্য এন্ট্রি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থা ও সম্পদের তথ্য সংগ্রহ করে ডিজিটাল তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল ও জাকির হোসেন হাওলাদার এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, বিএনপির নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, পজিটিভ পিরোজপুরের সভাপতি মো. হাবিবুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা কাজ শুরু করেছেন। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, স্থাবর-অস্থাবর সম্পদসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। পরে এসব তথ্য সার্ভারে সংরক্ষণ করা হবে।
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে প্রত্যেক ফ্যামিলি কার্ড গ্রহীতাকে পাঁচটি করে গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে কর্মসূচির আওতায় সুবিধা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

বছরের পঞ্চম মাস শেষে শিক্ষার্থীদের দেয়া হলো স্মার্ট আইডির বদলে ফটো পেপারের কাগুজে করা আইডি কার্ড, কর্তৃপক্ষের কর্মকাণ্ডে ক্ষুব্ধ পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকরা

স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা

মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে পিরোজপুরে সামাজিক ঐক্যের আহ্বান

কাউখালী-বরিশাল রুটে সরাসরি নেই কোনো বাস, ভোগান্তিতে হাজারো যাত্রী

২২ কোটি টাকার নাপিতখালী সেতুতে পাইলিংয়ের পরই থমকে কাজ, ছয় মাস ধরে নির্মাণ বন্ধ, ৪০ শতাংশ বিল পরিশোধের দাবি সওজের, চোখে পড়ছে না দৃশ্যমান কাজের অগ্রগতি

দুই দশকেও বদলায়নি পিরোজপুর বাস টার্মিনালের চিত্র : কাদা আর খানাখন্দে পিরোজপুর বাস টার্মিনাল, দুর্ভোগে ৩০ হাজার যাত্রী সংস্কারে প্রয়োজন ১৫ কোটি টাকা

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পথে এলিজা জামান

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ