Wednesday , 28 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পথে এলিজা জামান

জনপথ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আসনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পথে রয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রার্থী না থাকলে নির্বাচনী প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষে এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে নির্বাচন কমিশন।
এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক। তাঁর বাবা সুলতান মাহমুদও সংসদ সদস্য ছিলেন। তিনি পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে চেয়ারম্যান হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।
এর আগে গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তাঁর নাম আলোচনায় আসে। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
জাতীয় সংসদে সাধারণ আসনের সংখ্যা ৩০০। এসব আসনে ভোটারদের সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। এর বাইরে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। সাধারণ নির্বাচনে রাজনৈতিক দল ও জোটগুলোর প্রাপ্ত আসনের অনুপাতে আইন অনুযায়ী এসব আসন বণ্টন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ৩৬টি সংরক্ষিত নারী আসন পেয়েছিল। ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হওয়া আসনটিতে দলীয় মনোনয়ন দেওয়া হয় এলিজা জামানকে। এখন মনোনয়নপত্র বৈধ হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে পরবর্তী আনুষ্ঠানিকতার অপেক্ষায় রয়েছে তাঁর সংসদ সদস্য হওয়ার প্রক্রিয়া।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, ক্রেতাদের মাঝে অসন্তোষ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একাধিক চুরি মামলার আসামি পেশাদার চোর গ্রেপ্তার

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

মুদ্রাস্ফীতির চাপে শ্রমিকদের জীবন কঠিন হয়ে পড়েছে: পিরোজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আতিকুর রহমান

জাদুশিল্পী জুয়েল আইচের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

পিরোজপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে সিরাজুল নামের এক ব্যক্তির ১৬ মাসের কারাদণ্ড

নেছারাবাদে শীতলা মন্দিরের ৪২ শতক জমিতে ধান চাষ, জামায়াত নেতার বিরুদ্ধে দখলের অভিযোগ মামলা চলমান থাকার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা, জমি উদ্ধারের দাবি

নাজিরপুরে পাঠদান ফেলে পদ পদবী নিয়ে ব্যস্ত শিক্ষকরা সমিতিতে দু গ্রুপের দ্বন্দ, পাল্টাপাল্টি অভিযোগ

পিরোজপুরে নকল ও অননুমোদিত ওষুধ বিক্রি, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা