Saturday , 24 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

৪৪ কোটি টাকার সড়ক, দুর্ভোগে মানুষ—কাজ শুরুর অপেক্ষায় নাজিরপুর–বৈঠাকাটার জনগণ

স্টাফ রিপোর্টার : দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে থমকে থাকা পিরোজপুরের উন্নয়ন প্রকল্পগুলো আবারও বাস্তবায়নের পথে এগোচ্ছে। আইনি জটিলতা নিরসন করে নতুন দরপত্রের মাধ্যমে অসমাপ্ত কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নাজিরপুর–বৈঠাকাটা সড়ক সংস্কার প্রকল্প। সড়কটির কাজ পুনরায় শুরু হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার আশা করছেন স্থানীয় বাসিন্দা, কৃষক ও ব্যবসায়ীরা।

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর জানিয়েছেন, স্থগিত উন্নয়নকাজগুলো পুনরায় চালুর বিষয়ে গত ৯ আগস্ট সচিবালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আইনি বাধা নিরসন করে নতুন দরপত্রের মাধ্যমে প্রকল্পগুলোর কাজ শুরুর বিষয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী জানান, যেসব প্রকল্পের কাজ মাঝপথে বন্ধ হয়ে আছে, সেগুলোর বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে অসমাপ্ত অংশের জন্য নতুন করে প্রাক্কলন তৈরি করা হবে। এরপর দরপত্র আহ্বান করে কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে চলমান তদন্ত ও বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে চলবে।
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীও স্থগিত প্রকল্পগুলো চালুর বিষয়ে অগ্রগতির কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নাজিরপুর–বৈঠাকাটা সড়কসহ জেলার বন্ধ উন্নয়নকাজ পুনরায় শুরুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পিরোজপুরের তিন সংসদ সদস্যের দীর্ঘসময় বৈঠক হয়েছে। এ বিষয়ে করণীয় নির্ধারণে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে।
মাসুদ সাঈদী জানান, আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী, অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের আগ পর্যন্ত সংশ্লিষ্ট প্রকল্পে নতুন বরাদ্দ দেওয়া, আগের ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল এবং নতুন ঠিকাদার নিয়োগের সুযোগ রয়েছে। এ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত কাজগুলো চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নাজিরপুর–বৈঠাকাটা সড়কটি উপজেলার পাঁচ ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম প্রধান পথ। প্রায় ১৬ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কারে প্রায় ৪৪ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল। প্রকল্পের আওতায় সড়ক কার্পেটিং, আরসিসি সড়ক নির্মাণ ও কালভার্টের কাজ করার পরিকল্পনা ছিল। ২০২৩ সালের জুনে শুরু হওয়া কাজ ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্পন্ন হয়নি। সড়কের কাজের বিপরীতে অর্থ উত্তোলনের অভিযোগও উঠেছে। বিষয়টি তদন্তাধীন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে পিচ ও খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষায় এসব গর্তে পানি জমে চলাচলে দুর্ভোগ বাড়ে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াতেও ভোগান্তি তৈরি হয়েছে।
কৃষি ও ব্যবসায়ও পড়ছে প্রভাব
নাজিরপুর–বৈঠাকাটা সড়ক কেবল স্থানীয় মানুষের যাতায়াতের পথ নয়, এটি জেলার অন্যতম বড় ভাসমান সবজির বাজার বৈঠাকাটার সঙ্গে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সংযোগ। এ পথে কৃষিপণ্য পরিবহন করে থাকেন বহু কৃষক ও ব্যবসায়ী।
সড়কের বেহাল অবস্থার কারণে পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও ব্যয় হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে কৃষিপণ্যের বাজারজাতকরণ ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত সড়কটি সংস্কার করা গেলে কৃষক ও ব্যবসায়ীদের দুর্ভোগ কমার পাশাপাশি যোগাযোগব্যবস্থায়ও স্বাভাবিক গতি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এখন প্রকল্পগুলোর পুনরায় দরপত্র আহ্বান, নতুন প্রাক্কলন প্রস্তুত এবং বাস্তবায়নের সময়সীমা নির্ধারণের দিকে তাকিয়ে আছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, তদন্ত ও আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রেখে দ্রুত কাজ শুরু করা হবে। পাশাপাশি প্রকল্পের অর্থ ব্যয় ও মাঠপর্যায়ের কাজের অগ্রগতি নিশ্চিত করতে কার্যকর নজরদারি থাকবে, যাতে ভবিষ্যতে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে আলমগীর হোসেনের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত

পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

গৌরনদীতে জর্দা শামীমের অস্ত্রভান্ডারে অভিযান, ২৭৬১ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ৩

ভান্ডারিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

পিরোজপুরে নতুন ডিসি মো. গোলাম রব্বানী, আবু সাঈদ গেলেন টাঙ্গাইলে: চার জেলায় নুতন মুখ

পরিবেশ সুরক্ষায় পিরোজপুরে ‘ডাক দিয়ে যাই’র বৃক্ষরোপণ কর্মসূচি

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ৫ জনকে কুপিয়ে জখম; আটক ১

পরিচ্ছন্ন ঢাকা গড়তে জোনভিত্তিক তদারকি শুরু করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর