Tuesday , 3 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ৫ জনকে কুপিয়ে জখম; আটক ১

স্টাফ রিপোর্টার : পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও কোপাকুপির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পৌর ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মো. নাফিস আহমেদকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—পিরোজপুরের জিয়ানগর উপজেলার মিজান মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর, সদর উপজেলার জুজখোলা গ্রামের মাহিদুলের ছেলে নাইম, মাছিমপুর গ্রামের শান, কালিবাড়ি এলাকার মিঠুর ছেলে তাশফি এবং শিকারপুর গ্রামের আউয়ালের ছেলে নিরব।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জিহাদকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৌর ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মো. নাফিস আহমেদকে আটক করা হয়েছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, “বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। ছাত্রদলের উভয় পক্ষের সংঘর্ষের ঘটনাটি আমি শুনেছি। ইতোমধ্যে দলীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংগঠনবিরোধী কোনো কার্যকলাপ পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

জিপিএস ট্র্যাকারে মিলল চুরি যাওয়া অটো, পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, এতিমখানায় দান

নাজিরপুরে ট্রলারডুবি: ৪০ ঘণ্টা পর কালীগঙ্গা নদীতে মিলল নিখোঁজ মায়ের মরদেহ পৃথক ট্রলারঘাট নির্মাণের ঘোষণা ইউএনওর, অবহেলা থাকলে ব্যবস্থা

শিক্ষার পরিবেশ ফেরাতে প্রয়োজনে আইন প্রয়োগ: জেলা প্রশাসক আবু সাঈদ 

পিরোজপুরে প্রতিবন্ধী সেবার মানোন্নয়নে জেলা স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত, ৩০ প্রতিবন্ধী পাচ্ছেন হুইলচেয়ার, ক্রাচ ও ট্রাইসাইকেল

জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বীকৃতি, জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মেধাবী শিক্ষার্থী ইছা আল মাহিমের

পিরোজপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

জেলা পরিষদ এর প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পিরোজপুর জেলা বাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দরা

নেছারাবাদে সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের জানাজায় জনসমুদ্র

বিদায়বেলায় ভালোবাসায় সিক্ত পিরোজপুরের এসপি মনজুর আহমেদ