Wednesday , 28 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ

রিয়াদ মাহামুদ, কাউখালী :

পিরোজপুরের কাউখালীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে নাঈম হাসান (১৬) নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কাউখালী থেকে আমড়াজুড়ি ফেরিঘাট যাওয়ার পথে কেন্দ্রীয় আশ্রমসংলগ্ন কাউখালী-স্বরূপকাঠি সড়কের ধোপাবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত নাঈম হাসান উপজেলার আশপদ্দি গ্রামের হাফিজুর রহমানের ছেলে এবং সে স্থানীয় সদর ইউনিয়নের জয়কুল আদর্শ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাঈম মোটরসাইকেল নিয়ে আমড়াজুড়ি ফেরিঘাটের দিকে যাওয়ার সময় ধোপাবাড়ি মোড়ে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা খায়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান জানান, আহত স্কুলছাত্রের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা ক্ষোভ প্রকাশ করে জানান, বর্তমানে কম বয়সি কিশোর ও যুবকেরা কোনো নিয়মকানুন না মেনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছে। এর ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বাড়ছে এবং মূল্যবান তাজা প্রাণ ঝরে পড়ছে। তারা অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালনা বন্ধে এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

ট্রলারডুবিতে স্ত্রী-মেয়েকে হারানো শংকরের পাশে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা, ব্যবসা ও চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস

বাংলাদেশ পুলিশের পেশাদার নেতৃত্বে উজ্জ্বল নাম, পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

পিরোজপুরে ভারানি খাল পরিষ্কারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

শান্তি-সম্প্রীতির বার্তায় পিরোজপুরে জন্মাষ্টমী উদযাপন

জাদুশিল্পী জুয়েল আইচের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

ভান্ডারিয়ায় খাল পরিষ্কার অভিযানে পৌর প্রশাসন, জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ

কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল মোংলা বন্দর

নেছারাবাদের করফা বাজারে বিয়ের দাবিতে অনশন, ১৭ ঘণ্টা অবরুদ্ধ পল্লী বিদ্যুৎ কর্মী; পুলিশি হস্তক্ষেপে উদ্ধার

বিদায়বেলায় ভালোবাসায় সিক্ত পিরোজপুরের এসপি মনজুর আহমেদ

ইউজিসি’র প্রকল্পসমূহের বাহুল্য খরচ কমাতে হবে: ইউজিসি চেয়ারম্যান

ইউজিসি’র প্রকল্পসমূহের বাহুল্য খরচ কমাতে হবে: ইউজিসি চেয়ারম্যান