Tuesday , 22 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

বিদায়বেলায় ভালোবাসায় সিক্ত পিরোজপুরের এসপি মনজুর আহমেদ

জনপথ ডেস্ক : বদলিজনিত কারণে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে বিদায় জানানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে তাঁকে বিদায় জানান জেলা পুলিশের সদস্যরা।

বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, পিরোজপুরে কর্মকালীন সময়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, চাঞ্চল্যকর বিভিন্ন ঘটনার রহস্য উদঘাটন, দুর্ধর্ষ আসামিদের গ্রেপ্তার এবং মামলার সঠিক তদন্তে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি পুলিশ সদস্যদের শৃঙ্খলা রক্ষা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করার চেষ্টা করেছেন।
তিনি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও সংস্কারসহ উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অপরাধ দমনে যতটা কঠোর ছিলেন, নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ততটাই মনোযোগী ছিলেন।
মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী আরও বলেন, জেলা পুলিশের সেবার মান উন্নয়নে সুনির্দিষ্ট বেশ কিছু কাজের সূচনা করতে পেরেছেন। নিয়মিত পুলিশিংয়ের পাশাপাশি বিভিন্ন জনবান্ধব কর্মসূচিতে জেলা পুলিশকে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন।
বিদায়বেলায় জেলা পুলিশের সদস্যদের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন উল্লেখ করে পুলিশ সুপার বলেন, পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
পরিশেষে পিরোজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সহযোগিতার জন্য জেলাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুরের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

নজরুলের চেতনায় মুখর পিরোজপুর, সমাপনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কার

পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পাড়েরহাট রোডে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ আটক ১

মৌলভী জয়নুল আবেদীন এসোসিয়েশনের উদ্যোগে পিরোজপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কাউখালীতে ছাদে মিলল ৬৯ শটগানের কার্তুজ, ওয়াকিটকি-ভুয়া পুলিশ আইডিসহ গ্রেপ্তার ১

পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, শোক র‌্যালি-আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন চিতলমারি

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সরকারি সোহরাওয়ার্দী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী ‘রায় সাহেবের বাড়ি’

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী ‘রায় সাহেবের বাড়ি’