Wednesday , 4 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ভাণ্ডারিয়ায় আল-গায়যালী কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত,  ৫ নভেম্বর থেকে পরীক্ষা হবে শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসায়, সিদ্ধান্ত নিয়ে অধ্যক্ষের আপত্তি

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২৫-এর কেন্দ্র স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রটি ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৫ নভেম্বর থেকে পরবর্তী সব পরীক্ষা নতুন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, নকলমুক্ত ও উপযুক্ত পরীক্ষার পরিবেশ না থাকায় ইকড়ি আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার (কেন্দ্র কোড-৫৬৮) পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসায় (কেন্দ্র কোড-৫৬৭) পরীক্ষা নেওয়া হবে।
অফিস আদেশে আরও বলা হয়, আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপি, তফসিলি, অলিখিত উত্তরপত্র, পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় নথিপত্র, আয়-ব্যয়ের হিসাবসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ৩ নভেম্বরের মধ্যে নতুন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের দ্রুত এ সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি অফিসের স্মারকের পরিপ্রেক্ষিতে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে।
এদিকে কেন্দ্র স্থগিত ও স্থানান্তরের সিদ্ধান্তের বিষয়ে আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল্লাহ মাহমুদ তালুকদার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি দেখেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। তিনি সিদ্ধান্তটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
অধ্যক্ষের দাবি, ওই কেন্দ্রে সন্তানসম্ভবা নারী পরীক্ষার্থীসহ প্রায় ৩০০ জন পরীক্ষার্থী রয়েছেন। কেন্দ্র পরিবর্তনের ফলে তাঁদের প্রায় ১৫ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। এতে বিশেষ করে নারী ও সন্তানসম্ভবা পরীক্ষার্থীদের ভোগান্তি এবং ক্ষতির আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, এ বিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান বলেন, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য শতভাগ নকলমুক্ত, স্বচ্ছ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতেই কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তদারকি অব্যাহত রয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

ভাণ্ডারিয়ায় আল-গায়যালী কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত,  ৫ নভেম্বর থেকে পরীক্ষা হবে শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসায়, সিদ্ধান্ত নিয়ে অধ্যক্ষের আপত্তি

‘ইহুদি-বিদ্বেষী’ শীর্ষ ১০ প্রভাবশালীর তালিকা প্রকাশ

মঠবাড়িয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ১ লাখ টাকা উদ্ধার

স্টুটগার্টকে হারিয়ে শিরোপা নিশ্চিত করলো বায়ার্ন

পিরোজপুরে আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ, দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকায় নেই কোনো আয়োজন

পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

বিশ্ব ওরশ শরীফ উপলক্ষে পিরোজপুরে জাকের পার্টির দাওয়াতি র‌্যালি ও প্রস্তুতি সভা

কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা

পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার