মনিরুল ইসলাম চৌধুরী : বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পিরোজপুর জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা সন্তান গাজী কামরুজ্জামান শুভ্রকে আহ্বায়ক এবং মো. হাসান আল মামুনকে সদস্যসচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে. এম. আই. মন্টির স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় কমিটির দপ্তরের অতিরিক্ত দায়িত্বে সংযুক্ত সাকিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নবগঠিত এ কমিটির মাধ্যমে পিরোজপুর জেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

















