Saturday , 31 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ইউপি নির্বাচনকে ঘিরে কাউখালীতে বইছে আগাম ভোটের হাওয়া: ১৪৮ প্রার্থীর বায়োডাটা জমা, তৃণমূলে চাঙ্গা বিএনপি

রিয়াদ মাহমুদ, কাউখালী : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলায় দলীয় সমর্থন পেতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থী হতে আগ্রহীরা উপজেলা বিএনপির গঠিত টিমের কাছে নিজেদের রাজনৈতিক ও সামাজিক জীবনবৃত্তান্ত (বায়োডাটা) জমা দিয়েছেন।

উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন এবং কাউখালী উপজেলা বিএনপির সার্বিক নির্দেশনায় এ বায়োডাটা সংগ্রহের কার্যক্রম পরিচালিত হয়। গত ২০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আগ্রহীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও রফিকুল ইসলাম রফির কাছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জানান, পাঁচটি ইউনিয়ন থেকে মোট ১৪৮ জন সম্ভাব্য প্রার্থী আবেদন জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য (মেম্বার) পদে ১০৮ জন। ইউনিয়নাওয়ারী চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন: ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে ৩ জন, ২নং আমরাজুড়ী ইউনিয়নে ৬ জন, ৩নং কাউখালী সদর ইউনিয়নে ৪ জন, ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে ১১ জন এবং ৫নং শিয়ালকাঠী ইউনিয়নে ২ জন। জমা পড়া আবেদনগুলো প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমনের পরামর্শ ও চূড়ান্ত পর্যালোচনার জন্য পাঠানো হবে।
বায়োডাটা সংগ্রহ ও সার্বিক নির্বাচনমুখী রাজনৈতিক পরিবেশ বিষয়ে কথা বলেছেন কাউখালী উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব:
উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবীর
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর তৃনমূলের ত্যাগী নেতা-কর্মীরা আজ নতুন করে স্বপ্ন দেখছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ১৪৮ জনের আবেদন জমার মাধ্যমে প্রমাণ হয়েছে দলটি কাউখালীতে কতটা সুসংগঠিত। আমাদের মূল লক্ষ্য—তৃণমূলে ত্যাগী, জনপ্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের মূল্যায়ন করা। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন ভাইয়ের পরামর্শে আমরা প্রসেসিং সম্পন্ন করছি, যেন যোগ্য ও জনগণের পছন্দের নেতৃত্বই দলীয় সমর্থন পায়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দীন মোহাম্মদ বলেন ,
প্রার্থীদের ব্যাপক আগ্রহ দেখে বোঝা যাচ্ছে কাউখালীর রাজনৈতিক অঙ্গনে আগাম ভোটের আনন্দ উৎসব শুরু হয়ে গেছে। কার্যালয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতা-কর্মী ও প্রার্থীদের পদচারণায় এক নির্বাচনী আমেজ বিরাজ করছে। আমরা প্রার্থীদের সব আবেদন নিখুঁতভাবে যাচাই-বাছাই করছি। কোনো সুযোগসন্ধানী বা নিষ্ক্রিয় ব্যক্তি যেন তৃণমূলের সুযোগ ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে উপজেলা বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ প্রার্থীরাই দলের প্রতিনিধি হবেন।
এদিকে গত ক’দিন ধরে কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে এক নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আনুষ্ঠানিক তফসিল বা নির্বাচনী কার্যক্রমের আগেই বিএনপির তৃণমূলের এমন গোছানো প্রস্তুতি আগামী নির্বাচনে তাদের ভালো ফলাফলের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিচ্ছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে ১৩ বছর বয়সী কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

জনদুর্ভোগ নিরসনে সাংবাদিকদের সহযোগিতা চান পিরোজপুর সদর ইউএনও

পিরোজপুরে যুব দিবসের আয়োজনে ভার্চুয়ালি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী, সম্মাননা পেলেন ৬ সফল যুব সংগঠক ও আত্মকর্মী

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নকল পণ্যের গোডাউন সিলগালা, মালিককে জরিমানা

নিজ গৃহে গৃহবধূর মরদেহ, ভাঙা আলমারি—কাউখালীতে মৃত্যু ঘিরে রহস্য

জন্মদিনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হককে কাছে ডেকে শুভেচ্ছা; জঙ্গল সলিমপুর অভিযান ও আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসা প্রধানমন্ত্রীর

ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী যমুনা পরিবহনের বাস ভান্ডারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ কয়েকজন আহত

লন্ডনে ছাত্রদল নেতার মুখোমুখি সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, ভিডিও ভাইরাল