Saturday , 31 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

জিয়াউল হক : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে শহরের নায়োরী পার্টি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, পিরোজপুর জেলা বার ইউনিটের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পিরোজপুর জেলা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট নিজামউদ্দিন সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট সাব্বির আহমেদ খান এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পিরোজপুর জেলা বার ইউনিটের সদস্যসচিব অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আইন পেশা অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ একটি পেশা। এ পেশার সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকেই উচ্চশিক্ষিত, সচেতন ও পেশাগতভাবে সুশৃঙ্খল। তাই আইনজীবীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মত ও আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু পেশাগত পরিচয় ও মর্যাদার জায়গায় আইনজীবীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়।
তাঁরা আরও বলেন, আইনজীবীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ কারণে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে আইন পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। আইনজীবীদের ঐক্য ও পেশাগত শৃঙ্খলা বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতেও সহায়ক।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং আইনজীবীদের পেশাগত ও সাংগঠনিক দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের পাশাপাশি পিরোজপুর জেলা বারের সাধারণ আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে দুই সন্তানকে বিষাক্ত শরবত পান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, অভিযুক্ত বাবা

পিরোজপুরে আগত শরীয়তপুরের সাংবাদিকদের ফুলেল সংবর্ধনা ও মতবিনিময়

স্টুটগার্টকে হারিয়ে শিরোপা নিশ্চিত করলো বায়ার্ন

ঢাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

ঢাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩, পলাতক ২

বিএনপি নেতা আব্দুস ছালাম ও ছাত্রদল নেতা হাসিবের মুক্তির দাবিতে কদমতলা বাজারে মানববন্ধন

ইউজিসি’র প্রকল্পসমূহের বাহুল্য খরচ কমাতে হবে: ইউজিসি চেয়ারম্যান

ইউজিসি’র প্রকল্পসমূহের বাহুল্য খরচ কমাতে হবে: ইউজিসি চেয়ারম্যান

গালি নয়, ট্যাগ নয়, একবার তাদের গল্পটাও শুনুন: একজন মফস্বল সাংবাদিকের অদেখা জীবন

গালি নয়, ট্যাগ নয়, একবার তাদের গল্পটাও শুনুন: একজন মফস্বল সাংবাদিকের অদেখা জীবন

সমান নাগরিক অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ধর্ম যার যার, রাষ্ট্র সবার; বিভেদ সৃষ্টির অপচেষ্টা রুখতে হবে

মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজমন্দিরে পূজা চেরী, ১৬০ প্রতিমায় ফুটে উঠেছে পৌরাণিক কাহিনি