Sunday , 8 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মঠবাড়িয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ১ লাখ টাকা উদ্ধার

মোঃ হাবিবুর রহমান : পিরোজপুরের জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (৭ নভেম্বর) রাতে মঠবাড়িয়া উপজেলার সাফা বাজার এলাকায় মেসার্স ঊর্মী এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাফা গ্রামের মোজাম্মেল বেপারীর ছেলে মোঃ রুবেল বেপারী (২৯) এবং দেবীপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে এমাদুল দফাদার (২৭)।
ডিবি পুলিশের এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে ডিবি পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। অভিযানে তাদের কাছ থেকে ২ হাজার ১৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুব বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকবিরোধী এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

জ্বালানির মূল্য সমন্বয় সীমিত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সতর্ক: বাণিজ্যমন্ত্রী

ক্রীড়া কার্ড না, আমি বলব এটা আমিনুল কার্ড : জামাল ভূঁইয়া

বন্দরের অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বন্দরের অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ফ্যামিলি কার্ড: বগুড়ায় ৯১১ পরিবারের হাতে প্রতীকী সহায়তা তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজ গৃহে গৃহবধূর মরদেহ, ভাঙা আলমারি—কাউখালীতে মৃত্যু ঘিরে রহস্য

মেঘ-বৃষ্টি দেখলেই আতঙ্ক, নদীভাঙনে বিলীন হচ্ছে পিরোজপুরের জনপদ

পিরোজপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ

পিরোজপুরে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা, মানবিক সেবায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার