Sunday , 4 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নিজ গৃহে গৃহবধূর মরদেহ, ভাঙা আলমারি—কাউখালীতে মৃত্যু ঘিরে রহস্য

জনপথ ডেস্ক : পিরোজপুরের কাউখালীতে নিজ বসতঘর থেকে জেসমিন বেগম (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘরের ভেতর আলমারি ভাঙা এবং মালামাল ছড়িয়ে-ছিটিয়ে থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড ও লুটপাটের সঙ্গে সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত থেকে রোববার (৪ অক্টোবর) সকালের কোনো একসময় উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত জেসমিন বেগম ওই এলাকার বাসিন্দা। তিনি সাবেক পুলিশ কর্মকর্তা প্রয়াত কেরামত আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে মাহাফুজ নামে এক শ্রমিক বাড়ির বাগানে সুপারি পাড়তে যান। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও জেসমিনের সাড়া না পেয়ে তিনি ঘরের ভেতরে প্রবেশ করেন। সেখানে খাটের ওপর জেসমিনের মরদেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন।
পরে স্বজন ও স্থানীয়রা ঘরে গিয়ে দেখতে পান, আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। একটি আলমারিও ভাঙা পাওয়া যায়। স্থানীয়দের দাবি, মরদেহটি বিবস্ত্র অবস্থায় ছিল। এ অবস্থায় খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জেসমিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ঘটনার খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান এবং নেছারাবাদ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণয় রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে।
এদিকে, হঠাৎ করে নিজ ঘরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহসহ ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে কাজ করছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা, পিরোজপুরে কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

পিরোজপুরে মতুয়া সেবাশ্রমের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা, সঙ্গে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন

পিরোজপুরে ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রমের উদ্বোধন, ডিজিটাল ব্যাংকিং সেবায় জনসচেতনতামূলক সভা ও র‍্যালি

পিরোজপুর প্রেসক্লাবে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী

পিরোজপুরে এইচএসসিতে পাসের হারে বরিশাল বিভাগে সেরা, জিপিএ-৫ পেয়েছে ৬৬ শিক্ষার্থী,  ছাত্রীদের সাফল্য বেশি, শূন্য পাসের তালিকায় দুই কলেজ

পিরোজপুরে পরকীয়ায় বাঁধা দেয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ পুলিশ হেফাজতে-২

পিরোজপুরে ২৫ হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা

পিরোজপুরের নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড