Tuesday , 10 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

খুলনায় মঙ্গলবার থেকে শুরু বিভাগীয় বইমেলা, থাকছে ৯০ স্টল

মাসুম বিল্লাহ, খুলনা : খুলনায় আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

তিনি বলেন, জ্ঞানমনস্ক ও আলোকিত জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণই এ বইমেলার মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে সৃজনশীল বইমেলার আয়োজন করছে।

বিভাগীয় কমিশনার বলেন, বই পড়ার মাধ্যমে মানুষের মনে আনন্দ-বেদনার কাব্যিক ও দার্শনিক বোধের জন্ম হয়। বই কর্মব্যস্ত দিনের ক্লান্তি দূর করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনে সহায়তা করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বইমেলায় মোট ৯০টি স্টল থাকবে। এর মধ্যে ঢাকা থেকে আসা প্রকাশনীগুলোর জন্য ৭১টি এবং বিভাগীয় ও জেলা কার্যালয়ের জন্য নয়টি স্টল বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া পুলিশ কন্ট্রোল রুম, তথ্যকেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে স্টল এবং খাবারের জন্য পাঁচটি স্টল থাকবে। প্রকাশনীগুলো নিজেদের প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রি করবে।

মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বরচিত কবিতা পাঠের আয়োজন থাকবে। শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সংস্কৃতি ও নৈতিকতা, মানবতাবাদ ও বিশ্বশান্তি এবং বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র বিষয়ে তিন দিনে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। মেলা থেকে বই কেনা পাঠকদের মধ্যে প্রতিদিন কুপনের মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করা হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সৃজনশীল প্রকাশনীগুলোর সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে জাতীয় পার্টির প্রবীণ নেতা তৌহিদ শেখের কবর জিয়ারতে শামীম পাটোয়ারী, তৃণমূল শক্তিশালী করার আহ্বান

রূপসায় বিএনপি নেতা জাকিরকে গুলি করে হত্যা

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন

হিটওয়েভে স্বাস্থ্যঝুঁকি কমাতে রেড ক্রিসেন্টের উদ্যোগ, পিরোজপুরে প্রান্তিক শ্রমজীবীদের হাতে ছাতা তুলে দিলেন রেডক্রিসেন্ট পিরোজপুর শাখার চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুরে প্রথমবার সরকারি শিশু পরিবারের এতিম কন্যার বিয়ে, অভিভাবক হলেন জেলা প্রশাসক আবু সাঈদ 

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সৌজন্য সাক্ষাৎ

অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে গভীর রাতে র‍্যাব-৮ এর তল্লাশি কার্যক্রম

অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে গভীর রাতে র‍্যাব-৮ এর তল্লাশি কার্যক্রম

লেবুর দাম বৃদ্ধির বিকল্প আর কী হতে পারে, জেনে নিন

লেবুর দাম বৃদ্ধির বিকল্প আর কী হতে পারে, জেনে নিন

কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক

পিরোজপুরে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে মাছ ধরার ট্রলার থেকে জব্দ ২২ হাজার ৫৮১ পিস ভারতীয় কাপড়, গণনা শেষে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর