মোঃ হাবিবুর রহমান : পিরোজপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদ নির্বাচন-২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ রিয়াজ উদ্দিন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় ১০ জনকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন—সহসভাপতি পদে মোহাম্মদ এনায়েত কবির খান, এনামুল কবির কামাল ও হাসনেয়ারা হক; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী হাসান; সাংগঠনিক সম্পাদক পদে সুপতি হালদার; কোষাধ্যক্ষ পদে মো. জাকির হোসেন; প্রচার ও জনসংযোগবিষয়ক সম্পাদক পদে আবুল হাসান; সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে মো. মাসউদ হোসেন এবং নির্বাহী সদস্য পদে মো. মাহাবুব আলী।
জেলা সমাজসেবা কার্যালয়, পিরোজপুরের সহকারী পরিচালক ও সমন্বয় পরিষদ নির্বাচন-২০২৬-এর নির্বাচন কমিশনার জাকির হোসেন হাওলাদার এবং নির্বাচন কমিশনের অপর দুই সদস্যের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশনের ঘোষণার মধ্য দিয়ে পিরোজপুর শহর সমাজসেবা কার্যালয়ের আওতাধীন সমন্বয় পরিষদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলো।















