Saturday , 14 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে যাত্রা শুরু করল নতুন দৈনিক ‘আজকের উদয়ন বার্তা’

মোঃ হাবিবুর রহমান : ‘সত্য প্রকাশে একধাপ এগিয়ে’ স্লোগান নিয়ে পিরোজপুর থেকে প্রকাশিত হলো নতুন দৈনিক পত্রিকা ‘আজকের উদয়ন বার্তা’। একসময়ের সাপ্তাহিক ‘উদয়নবার্তা’ এবার দৈনিক পত্রিকা হিসেবে নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, মনিরুজ্জামান নাসিম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সরকারি কৌঁসুলি সৈয়দ সাব্বির আহমেদ এবং জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক আহসানুল কবীর। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি সংবাদপত্র কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজের অসংগতি, জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র তুলে ধরার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাঁরা আশা প্রকাশ করেন, ‘আজকের উদয়ন বার্তা’ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের কথা বলবে এবং পিরোজপুরের স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে কেক কেটে দৈনিক ‘আজকের উদয়ন বার্তা’র আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করা হয়

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রমের উদ্বোধন, ডিজিটাল ব্যাংকিং সেবায় জনসচেতনতামূলক সভা ও র‍্যালি

এমপি সুলতানা জেসমিন জুইয়ের হস্তক্ষেপে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে শ্রীরামকাঠী-ভরতাকাঠী ফেরি

পিরোজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক

পিরোজপুরের নেছারাবাদে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মানুষের যে কাজ দেখে শয়তান দূর থেকে কাঁদে

COP31 সামনে রেখে খুলনায় আলোচনা সভা, ঋণ নয়, ক্ষতিপূরণ চাই দাবি তরুণদের

পিরোজপুরে ২০ হাজার রেণুপোনা উদ্ধার, তিনজনকে অর্থদণ্ড

পিরোজপুর-১ আসনের সকল জনসাধারণকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ সাঈদী, এমপি। 

পিরোজপুরে নতুন ডিসি মো. গোলাম রব্বানী, আবু সাঈদ গেলেন টাঙ্গাইলে: চার জেলায় নুতন মুখ