Friday , 13 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

COP31 সামনে রেখে খুলনায় আলোচনা সভা, ঋণ নয়, ক্ষতিপূরণ চাই দাবি তরুণদের

মাসুম বিল্লাহ, খুলনা : জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে ক্ষতিপূরণ ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার দাবি উঠেছে খুলনায়। আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP31 সামনে রেখে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় খুলনায় সিভিক ভয়েজের কার্যালয়ে সিভিক ভয়েজ ইয়ুথ ইনিশিয়েটিভের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাবিয়া নূসরাত অন্যার সভাপতিত্বে সভায় মূল আলোচক ছিলেন সিভিক ভয়েজ বাংলাদেশের নির্বাহী সমন্বয়কারী এস. কে. এম. ডি. বাহলুল আলম।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছে। অথচ তাদের ওপর নতুন করে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই ন্যায়সংগত নয়। জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে পর্যাপ্ত, সহজলভ্য ও অনুদানভিত্তিক অর্থায়ন প্রয়োজন। এ ক্ষেত্রে ‘ঋণ নয়, ক্ষতিপূরণ চাই’ দাবিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন মুসলিমা খাতুন, হুমায়রা তাবাচ্ছুম, শিল্পা দাস ও ইখতিয়ার মুধা। বক্তারা জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং জলবায়ু নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সংগঠনের সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

COP31 সামনে রেখে খুলনায় আলোচনা সভা, ঋণ নয়, ক্ষতিপূরণ চাই দাবি তরুণদের

কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য হ্রাস আনার প্রস্তাব করেছে।

কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য হ্রাস আনার প্রস্তাব করেছে।

সবুজ পিরোজপুর গড়ার প্রত্যয়ে কৃষক দলের ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, সরকারি সেবার মান ও উন্নয়ন প্রকল্পে গতি আনার নির্দেশ

কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল মোংলা বন্দর

নগর ভবনে পেট্রোল বোমা, জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা মঞ্জুর

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সুন্দরবন বাঁচাতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি উদ্যোগের আহ্বান

পিরোজপুরের নেছারাবাদে নৌ পুলিশের বিশেষ অভিযানে ২২০ কেজি হরিণের মাংসসহ আটক ২

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, জেলার বিভিন্ন স্থানে লাগানো হবে বনজ-ফলজ গাছ