Sunday , 15 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নেছারাবাদে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর ক্ষতচিহ্নসহ মিলল শিশুর লাশ

দেবাশীষ মন্ডল, নেছারাবাদ :

পিরোজপুরের নেছারাবাদে বাক্‌প্রতিবন্ধী বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর সিয়াম (১৩) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির শরীরের পেছনে ঘাড়, পিঠ ও মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে নৌপুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আরিফ রাঢীকে থানায় নেওয়া হয়েছে। নিহত সিয়াম ও তার পরিবার দীর্ঘ ১৬ বছর ধরে রাজবাড়ী এলাকার একটি আবাসন প্রকল্পে বসবাস করে আসছেন।

নিহত শিশুর মা মুন্নী বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে সিয়ামকে সঙ্গে নিয়ে তার স্বামী আরিফ রাঢ়ী রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে মাছ ধরতে যান। রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করেও স্বামী সন্তান বাড়িতে না ফেরায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে লঞ্চঘাটে স্বামীকে দেখতে পেয়ে ছেলের কথা জানতে চান। তবে স্বামী কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান এবং আর বাড়িতে ফেরেননি। পরে ১৩ নভেম্বর থানায় ছেলের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকালে নদীতে ছেলের লাশ ভাসতে থাকার খবর পান। মুন্নী বেগম বলেন, ছেলের শরীরের পেছনে ঘাড় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে শুনেছেন। তবে কে বা কারা তার ছেলেকে আঘাত করেছে, তা তিনি জানেন না।

রাজবাড়ী লঞ্চঘাট থেকে সেহাংগল লঞ্চঘাটে খেয়া পারাপারের মাঝি জসীম উদ্দীন বলেন, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে খেয়া পারাপারের সময় লঞ্চ টার্মিনালের সামনে নদীতে একটি শিশুর লাশ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের খবর দিলে তারা এসে লাশটি সিয়ামের বলে শনাক্ত করেন। লাশ উদ্ধারের সময় শিশুটির শরীরের কয়েকটি স্থানে কোপের মতো দাগ দেখা গেছে বলেও জানান তিনি।

রাজবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান খোকন বলেন, সিয়াম তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল বলে শুনেছেন। শনিবার নদীতে তার লাশ পাওয়া গেছে। শিশুটির শরীরের পেছনে ঘাড়, মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানতে পেরেছেন তিনি।

নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত জানান, লাশ উদ্ধারের সময় শিশুটির শরীরের পেছনে ঘাড়, পিঠ ও মাথায় জখমের চিহ্ন দেখা গেছে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গত ১২ নভেম্বর সিয়াম তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় শুক্রবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। শনিবার সকালে সন্ধ্যা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। লাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আরিফ রাঢ়ীকে থানায় আনা হয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ, দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকায় নেই কোনো আয়োজন

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার, প্রত্যেকের ১ মাসের কারাদণ্ড

দুদকের মামলায় অভিযুক্ত স্বাচিপ নেতা, দুই দফা বদলি বাতিল: পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও নিজামকে ঘিরে প্রশ্ন

কাউখালীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, ক্রেতাদের মাঝে অসন্তোষ

পিরোজপুর পৌর শ্মশানে চুরি, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ; জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান

পিরোজপুর পৌর শ্মশানে চুরি, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ; জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান

পিরোজপুরের প্রতি সরকারের আলাদা দৃষ্টি রয়েছে: এমপি সুলতানা জেসমিন জুই

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা

কাউখালী আশ্রমের কমিটি নিয়ে প্রকাশিত সংবাদ ‘অসত্য’, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক কাজে লাগিয়ে আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করব- পিরোজপুরের নবাগত পুলিশ সুপার তালেব