Sunday , 27 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক কাজে লাগিয়ে আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করব- পিরোজপুরের নবাগত পুলিশ সুপার তালেব

জনপথ ডেস্ক : পিরোজপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা’র সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুতে পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচয় বিনিময় করেন। এ সময় সাংবাদিকরাও নিজেদের পরিচয় ও কর্মরত গণমাধ্যম সম্পর্কে পুলিশ সুপারের সঙ্গে পরিচিত হন।
পরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ, যানজটসহ বিভিন্ন নাগরিক সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন সাংবাদিকরা। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম ও গণমাধ্যমের সঙ্গে পুলিশের সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।
সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, দপ্তর সম্পাদক তামিম সরদার, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন তালুকদার, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, মনিরুজ্জামান নাসিম আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ নিরসনে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা বলেন, “আমি ডিএমপির ডিসি মিডিয়ার দায়িত্ব পালন করেছি। সে হিসেবে সাংবাদিকদের সঙ্গে আমার একটু আলাদা ও ভালো সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে কাজে লাগিয়ে আপনাদের সবার সহযোগিতায় পিরোজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা গণমাধ্যমের মাধ্যমে উঠে আসে। তাই তথ্যের প্রবাহ যেন সঠিক ও বস্তুনিষ্ঠ থাকে, সে বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
পুলিশ সুপার বলেন, “আমি সবসময় আপনাদের পরামর্শ ও সহযোগিতা চাই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে ভালো ফল পাওয়া সম্ভব।”
মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরের নেছারাবাদে খাল-বিলে অভিযান, বিপুল চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট

পিরোজপুরে জাতীয় পার্টির প্রবীণ নেতা তৌহিদ শেখের কবর জিয়ারতে শামীম পাটোয়ারী, তৃণমূল শক্তিশালী করার আহ্বান

সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক কাজে লাগিয়ে আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করব- পিরোজপুরের নবাগত পুলিশ সুপার তালেব

অবশেষে জল্পনার অবসান ঘটালেন সিডনি সুইনি

অবশেষে জল্পনার অবসান ঘটালেন সিডনি সুইনি

৩০ বছর জালিয়াতির মাধ্যমে চাকরি ! মঠবাড়িয়ায় একটি আলিম মাদ্রাসায় অবৈধ পন্থায় চাকুরী নেয়ার অভিযোগ : ক্ষুব্ধ শিক্ষক মন্ডলী

কাউখালীতে গাছ থেকে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাজিরপুরে শিক্ষক সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে জাল স্বাক্ষরের অভিযোগ!

পিরোজপুরে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

ডিবি পুলিশের বিশেষ অভিযানে পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কাউখালীতে জমে উঠেছে সুপারির হাট, সন্তোষজনক দামে খুশি চাষি-বাগানমালিক