Thursday , 19 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতার বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান ও ছেলের সাংগঠনিক কার্যালয়ে আগুন, গ্রামের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

মনিরুল ইসলাম চৌধুরী :

কার্যক্রম নিষিদ্ধ পিরোজপুরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান ফুলুর বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান এবং তাঁর ছেলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে ফুলুর গ্রামের বাড়ির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে জেলা পরিষদ-সংলগ্ন আক্তারুজ্জামান ফুলুর মালিকানাধীন তালুকদার এন্টারপ্রাইজে অগ্নিসংযোগ করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রতিষ্ঠানটি বন্ধ ও তালাবদ্ধ রয়েছে। একই ভবনের ওপরের তলায় অবস্থিত তাঁর ছেলে অনিরুজ্জামান অনিকের নিষিদ্ধ ছাত্রলীগের কার্যালয়েও আগুন দেওয়া হয়।
এ ছাড়া পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত আক্তারুজ্জামান ফুলুর খামকাটা গ্রামের বাড়ির সামনেও একই রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এর আগে ২০২৪ সালের ৫ আগস্টও তালুকদার এন্টারপ্রাইজে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এ ছাড়া ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি ফুলুর খামকাটা গ্রামের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি, সভাপতি নাছির-সম্পাদক নাঈম

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সৌজন্য সাক্ষাৎ

পিরোজপুরে ১৩ বছর বয়সী কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড

ইউএনও পরিচয়ে প্রতারণা, কাউখালীতে বীর মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল চক্র

জবির ইসলামিক স্টাডিজ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

জবির ইসলামিক স্টাডিজ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

১৬ বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, মৃত আহ্বায়কের কমিটিতেই চলছে নেছারাবাদ যুবদল

কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সালাম সেখ আর নেই।

ইন্দুরকানীতে মোবাইল কোর্ট পরিচালনা করায় এসিল্যান্ডের কার্যালয়ের সামনে ব্যবসায়ীদের মব সৃষ্টি, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

দীর্ঘদিন পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিম হাওলাদার ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার