Thursday , 19 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নিরাপত্তাশঙ্কায় পিরোজপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মোঃ হাবিবুর রহমান :
নিরাপত্তাজনিত কারণে পিরোজপুর থেকে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে পিরোজপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
তবে পিরোজপুর থেকে অভ্যন্তরীণ ও স্থানীয় রুটে বাস চলাচল কিছুটা কম থাকলেও মোটামুটি স্বাভাবিক রয়েছে।
ঢাকাগামী দোলা পরিবহনের টিকিট বিক্রেতা রাজ্জাক বলেন, বুধবার দুপুর ১টায় সর্বশেষ বাস ছেড়ে গেছে। এরপর থেকে আর কোনো বাস ছেড়ে যায়নি।
ইমাদ পরিবহনের টিকিট বিক্রেতা মিলন জানান, নিরাপত্তাজনিত কারণে মালিকপক্ষের সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) পরিস্থিতি ভালো হলে বাস চলাচল শুরু হতে পারে।
দোলা পরিবহনের সুপারভাইজার রুবেল বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি ভালো নয়। সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি এবং যানবাহনে অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে। গাড়ি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে পিরোজপুর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম গাজী জানান, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও স্থানীয় রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার বাসগুলোর মালিকানা ও পরিচালনাব্যবস্থা আলাদা। এসব বাস চলাচল বা বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট মালিকরাই নিজস্ব সিদ্ধান্ত নিয়ে থাকেন।
হঠাৎ করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে অসহায় ও দুস্থদের মাঝে জেলা প্রশাসনের আর্থিক অনুদানের চেক বিতরণ

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

নাজিরপুরে ট্রলারডুবি: ৪০ ঘণ্টা পর কালীগঙ্গা নদীতে মিলল নিখোঁজ মায়ের মরদেহ পৃথক ট্রলারঘাট নির্মাণের ঘোষণা ইউএনওর, অবহেলা থাকলে ব্যবস্থা

নাজিরপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুইজন আটক, অস্ত্র উদ্ধার

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠীতে জুয়া খেলার সময় ৬ জন আটক, তাস ও নগদ টাকা জব্দ

পিরোজপুরে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ নম্বরে কল করার আহ্বানে প্রচারণা

জেলা পরিষদের উদ্যোগে পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

পটুয়াখালীতে বেশি দামে তেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রবীন্দ্রনাথের দেয়ালচিত্র বিকৃতিতে ক্ষুব্ধ কেসিসি প্রশাসক, পুনরায় আঁকার উদ্যোগ

পিরোজপুর পৌরসভা নির্বাচনে মইনুল আহসান মুন্নাকে মেয়র প্রার্থী ঘোষণা করলেন হাসনাত আবদুল্লাহ