Saturday , 16 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যবসায়ীদের আহাজারি

মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যবসায়ীদের আহাজারি

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে মিয়ারহাট মাছ বাজারের পাশের সার ও কীটনাশক ব্যবসায়ীদের গলিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেছারাবাদ স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
নেছারাবাদ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মনিরুল ইসলাম বলেন, “রাতেই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি, তবে প্রাথমিকভাবে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। অনেকেরই জীবিকার একমাত্র অবলম্বন ছিল এসব দোকান। ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে পরকীয়ায় বাঁধা দেয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ পুলিশ হেফাজতে-২

দুই বিভাগে জাতীয় সেরা, প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক গ্রহণ করল পিরোজপুরের ঈসা আল মাহীম

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসছে সোমবার

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসছে সোমবার

কর্মসংস্থানে নতুন দিগন্ত, পিরোজপুরে চেম্বার অব কমার্সের চাকরি মেলা

পিরোজপুরে আগুনে পুড়ল প্লাস্টিক-বাইসাইকেলসহ ৬ দোকান

নাজিরপুরে অবৈধ দখল ঠেকাতে অর্পিত সম্পত্তি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে, জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা

সংরক্ষিত নারী আসনে স্থান করে নিয়েছেন আন্না মিনজ

সংরক্ষিত নারী আসনে স্থান করে নিয়েছেন আন্না মিনজ

হরমুজ থেকে ফিরে গেল ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ, এবারও আসা হলো না

হরমুজ থেকে ফিরে গেল ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ, এবারও আসা হলো না

ফুলের শুভেচ্ছায় পিরোজপুর সদরের নতুন ইউএনওকে বরণ করলেন জেলা প্রশাসক