Thursday , 28 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫ : পিরোজপুরের একই পরিবারের তিনজনের মৃত্য

ডেস্ক নিউজ :
গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহতদের মধ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কালারদোয়ানিয়া গ্রামের একই পরিবারের তিনজন রয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে পবিত্র ঈদুল আজহার দিন এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেদগ্রাম এলাকায় ঢাকা হতে পিরোজপুরগামী যাত্রীবাহী বাস দোলা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে আরও কয়েকজনের মৃত্যু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কালারদোয়ানিয়া গ্রামের একই পরিবারের তিনজন রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের

দুঃসময়ে রাজপথে, সুসময়ে আক্ষেপ—‘আমরা ভালো নেই’ রিয়াজ-রশ্মি দম্পতি

পিরোজপুরের উন্নয়নে নতুন আশার আলো: অর্থনৈতিক অঞ্চল ও রেল যোগাযোগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমপি মাসুদ সাঈদীর

পিরোজপুরে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত

২৫তম বিসিএস প্রশাসন ফোরামের ২০২৬–২০২৮ কার্যনির্বাহী কমিটিতে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত পিরোজপুরের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান সোহেল

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পিরোজপুরে সচেতনতামূলক কর্মশালা

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পিরোজপুরে সচেতনতামূলক কর্মশালা

হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ আনল সৌদি

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও শিশু রামিশা হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য হ্রাস আনার প্রস্তাব করেছে।

কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য হ্রাস আনার প্রস্তাব করেছে।