Sunday , 14 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ডেস্ক নিউজ: পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রোববার (১৪ জুন) গভীর রাতে মঠবাড়িয়া উপজেলার বহেরাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান-এর তদারকিতে, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ও মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘বিএম লাইন পরিবহন’-এর একটি নৈশকোচে বিপুল পরিমাণ মাদক মঠবাড়িয়ায় আনা হচ্ছে। পরে বহেরাতলা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে সন্দেহজনক আচরণের কারণে মঞ্জু হাওলাদার (৫০) ও শিপন হাওলাদারকে (৪৬) আটক করে পুলিশ। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ২০০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুই আসামির বাড়ি মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী এলাকায়। উদ্ধারকৃত মাদকের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

নাজিরপুরে ট্রলারডুবি: শিশুর মৃত্যু, নিখোঁজ মা দুর্ঘটনাস্থল পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

পিরোজপুর প্রেসক্লাবে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান

পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

তথ্য কমিশনের বাছাই কমিটিতে স্থান পেলেন পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী

পটুয়াখালীতে বেশি দামে তেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল মোংলা বন্দর

জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার নিয়ে পিরোজপুরে সাংবাদিক প্রশিক্ষণ

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

পিরোজপুরে সশস্ত্র ডাকাতির ঘটনায় প্রধান অভিযুক্ত মিটু শেখ ঢাকায় গ্রেপ্তার

পিরোজপুরে ২০ হাজার রেণুপোনা উদ্ধার, তিনজনকে অর্থদণ্ড