Sunday , 5 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ : জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও যানজটমুক্ত শহর গড়ে তোলার লক্ষ্যে রবিবার (৫ জুলাই) সকাল ৯টায় শহরের সি অফিস সংলগ্ন বৈদ্যপাড়া মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির লক্ষ্য শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।

কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন। এ সময় তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ আমাদের দায়িত্ববোধ ও দেশপ্রেমের শিক্ষা দেয়। সেই চেতনাকে ধারণ করেই আমরা পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য পিরোজপুর গড়ে তুলতে চাই। পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি নাগরিক সচেতনতার প্রতিফলন। সকলের সম্মিলিত অংশগ্রহণেই এই উদ্যোগ সফল হবে।”

উদ্বোধনের পর বৈদ্যপাড়া মোড় থেকে পালপাড়া সড়ক হয়ে পুরাতন খেয়াঘাট পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পিরোজপুর পৌরসভার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে শহরের বিভিন্ন সড়ক, জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে পিরোজপুর পৌরসভা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বিশ্ব ওরশ শরীফ উপলক্ষে পিরোজপুরে জাকের পার্টির দাওয়াতি র‌্যালি ও প্রস্তুতি সভা

ফলন কম হলেও বাজার দর দ্বিগুন, মোরেলগঞ্জের বৌলপুর বাজারে কোটি টাকার সুপারি যাচ্ছে দেশের অভ্যন্তরে

খাদ্য সংরক্ষণ অবকাঠামো উন্নয়নে খাদ্য ও গণপূর্ত অধিদপ্তরের সমঝোতা,  টেকসই নির্মাণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের

পিরোজপুরে মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু, কালিগঙ্গা-কচায় যৌথ মহড়া

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আগামী হাজার বছর একসঙ্গে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

নেছারাবাদে বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম পিরোজপুরের আইপি মিত্রা

দক্ষ যুব গড়ার প্রত্যয়ে পিরোজপুরে যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ

২২ কোটি টাকার নাপিতখালী সেতুতে পাইলিংয়ের পরই থমকে কাজ, ছয় মাস ধরে নির্মাণ বন্ধ, ৪০ শতাংশ বিল পরিশোধের দাবি সওজের, চোখে পড়ছে না দৃশ্যমান কাজের অগ্রগতি