Saturday , 23 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নেছারাবাদে ডোবার পানিতে পড়ে দুই বছর বয়সের শিশুর মর্মান্তিক মৃত্য

নেছারাবাদে ডোবার পানিতে পড়ে দুই বছর বয়সের শিশুর মর্মান্তিক মৃত্য

ডেস্ক নিউজ: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডোবার পানিতে পড়ে সার্থক সুতার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ৬নং দৈহারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা সৌরভ সুতারের ছেলে।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দৈহারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরে বসে গল্প করছিলেন। এ সময় সবার অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে ঘরের পাশের একটি ডোবায় শিশুটিকে ভাসতে দেখা যায়।
পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তাওহীদ হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাজী রওনাকুল ইসলাম টিপু, প্রজ্ঞাপন জারি

পিরোজপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে সিরাজুল নামের এক ব্যক্তির ১৬ মাসের কারাদণ্ড

পিরোজপুরে ২৫ হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

পিরোজপুরে এনজিও কার্যক্রমে স্বচ্ছতা-জবাবদিহিতায় জোর জেলা প্রশাসকের

জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

বালাই দমনে ‌‘ককটেল স্প্রে’ কৃষির জন্য মরণফাঁদ

বালাই দমনে ‌‘ককটেল স্প্রে’ কৃষির জন্য মরণফাঁদ

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, ২০ মাস করে কারাদণ্ড

পিরোজপুরে এতিমখানা মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে একাধিক আবাসিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, পলাতক অভিযুক্ত শিক্ষক

পিরোজপুর মাধ্যমিক-প্রাথমিক ও শিক্ষা প্রকৌশল দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন, পরিস্কার-পরিচ্ছন্নতায় কঠোর নির্দেশনা”

২৫০ শয্যার স্বপ্ন, ১৬ চিকিৎসকের বাস্তবতা—পিরোজপুরে স্বাস্থ্যসেবা নিয়ে সংশয়