Thursday , 4 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে সিরাজুল নামের এক ব্যক্তির ১৬ মাসের কারাদণ্ড

ডেস্ক নিউজ: পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ১৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মো. সিরাজুল মিনা (৩৮) নামে এক ব্যক্তিকে ১৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত সিরাজুল মিনা পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মো. সিদ্দিক মিনা।
মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাজী রওনাকুল ইসলাম টিপু, প্রজ্ঞাপন জারি

মঠবাড়িয়ায় মাছ চুরির প্রতিবাদ করলে কিশোরকে পিটিয়ে জখম ; থানায় মামলা

কর্মসংস্থানে নতুন দিগন্ত, পিরোজপুরে চেম্বার অব কমার্সের চাকরি মেলা

পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ মিছিল

পিরোজপুরে ইয়াবাসহ আটক এক, শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার

পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে রিয়াজ উদ্দিন রানার উদ্যোগে ফলজ-বনজ চারা বিতরণ

নলছিটিতে ইলিশ রক্ষার অভিযানে ফেরার পথে হামলা, আহত ৭

এবার কানাডায় শর্ত মেনে চলবে টিকটক

এবার কানাডায় শর্ত মেনে চলবে টিকটক

৬ সংস্থা একীভূত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’