Wednesday , 11 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে ইয়াবাসহ আটক এক, শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার

জনপথ ডেস্ক :

পিরোজপুরে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মীর সোহাগ নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে চুঙ্গাপাসা গ্রামে অভিযান চালিয়ে মীর সোহাগকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি থেকে তিনটি ককটেল ও বিস্ফোরকজাতীয় ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মীর সোহাগ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

নিষিদ্ধ পলিথিন বন্ধে পিরোজপুরে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার

পিরোজপুরে আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন চিতলমারি

জেলা প্রশাসক আবু সাঈদ এর পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু

জেলা প্রশাসক আবু সাঈদ এর পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু

পিরোজপুরের দুর্গাপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধন, সংশোধন হচ্ছে প্রেস কাউন্সিল আইন: জহির উদ্দিন স্বপন

COP31-এ যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশ্বনেতাদের সঙ্গে করবেন দ্বিপাক্ষিক বৈঠক

আজ খুলনা-বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন নতুন কুঁড়ি স্পোর্টস, জিয়ারত করবেন খানজাহান আলী (রহ.)-এর মাজার

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি

মালয়েশিয়ায় ‘গ্লোবাল পার্টনার্স কনফারেন্স ২০২৬’: বিশেষ সম্মানে ভূষিত নূর ট্রাভেল করপোরেশন