Friday , 5 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

‘সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে পিরোজপুরে পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

ডেস্ক নিউজ: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখি, সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পরিচ্ছন্নতা সপ্তাহ পালন শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় শহরের কৃষ্ণচূড়া ভাইজোড়া এলাকার একটি পুকুর পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় জেলা পরিষদের আওতাধীন ১১২টি পুকুর পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে। এ উদ্যোগের মাধ্যমে জলাশয়ের পরিবেশ সংরক্ষণ, মশার প্রজনন নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
কর্মসূচিতে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অংশ নেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন যারা

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন যারা

কাউখালীতে ছাদে মিলল ৬৯ শটগানের কার্তুজ, ওয়াকিটকি-ভুয়া পুলিশ আইডিসহ গ্রেপ্তার ১

পিরোজপুরে মোবাইল কোর্টে ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির জেল-জরিমানা

পিরোজপুরের প্রতি সরকারের আলাদা দৃষ্টি রয়েছে: এমপি সুলতানা জেসমিন জুই

প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত

পিরোজপুরের উন্নয়নে নতুন আশার আলো: অর্থনৈতিক অঞ্চল ও রেল যোগাযোগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমপি মাসুদ সাঈদীর

দুদকের মামলায় অভিযুক্ত স্বাচিপ নেতা, দুই দফা বদলি বাতিল: পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও নিজামকে ঘিরে প্রশ্ন

নতুন ফিচার আনছে জেমিনি

পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা