Sunday , 28 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

দোকান বরাদ্দে বৈষম্যের অভিযোগে ক্ষোভ, মঠবাড়িয়া ফিস মার্কেটের পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ : পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার আধুনিক ফিস মার্কেটে দোকান বরাদ্দকে কেন্দ্র করে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ উঠেছে। এ অভিযোগে রোববার (২৮ জুন) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মার্কেটের পুরাতন ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা জানান, ২০১৮ সালে আধুনিক ফিস মার্কেট নির্মাণের জন্য তৎকালীন পৌর কর্তৃপক্ষের আহ্বানে তারা তাদের পুরোনো দোকান অপসারণ করেন। তখন তাদের আশ্বস্ত করা হয়েছিল, নির্মাণকাজ শেষ হলে অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই আগের স্থানে দোকান ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আট বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।
তাদের দাবি, বর্তমানে দোকান বরাদ্দের ক্ষেত্রে প্রতি বর্গফুটের মূল্য ৬ হাজার থেকে ৬ হাজার ৫০০ টাকা এবং মাসিক প্রতি বর্গফুট ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে দীর্ঘদিনের ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের ভাষ্য, পাশের বরগুনা জেলার একই ধরনের মার্কেটে দোকানের মূল্য তুলনামূলক অনেক কম হওয়ায় মঠবাড়িয়ার ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।
ব্যবসায়ীরা আরও বলেন, দীর্ঘদিন ডিসিআর ও চান্দিনা হোল্ডিংয়ের মাধ্যমে বৈধভাবে ব্যবসা পরিচালনা করলেও এখন সেই রেকর্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফলে পুরোনো ব্যবসায়ীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আট বছর ধরে ব্যবসা বন্ধ থাকায় অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং পরিবার নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
সংবাদ সম্মেলনে তারা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে পুরোনো ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ, নির্ধারিত মূল্য পুনর্বিবেচনা এবং বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনের আগে একই দাবিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়োগে বদ্ধপরিকর পিরোজপুর জেলা পুলিশ

যা থাকছে অ্যাপলের প্রযুক্তি সম্মেলনে

হিটওয়েভে স্বাস্থ্যঝুঁকি কমাতে রেড ক্রিসেন্টের উদ্যোগ, পিরোজপুরে প্রান্তিক শ্রমজীবীদের হাতে ছাতা তুলে দিলেন রেডক্রিসেন্ট পিরোজপুর শাখার চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

নেছারাবাদের করফা বাজারে বিয়ের দাবিতে অনশন, ১৭ ঘণ্টা অবরুদ্ধ পল্লী বিদ্যুৎ কর্মী; পুলিশি হস্তক্ষেপে উদ্ধার

পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজাসহ আটক ১

পিরোজপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

পিরোজপুরে আগুনে পুড়ল প্লাস্টিক-বাইসাইকেলসহ ৬ দোকান

শান্তিপূর্ণ পরিবেশে পজেটিভ পিরোজপুরের নির্বাচন, নতুন নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল