Thursday , 5 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীর পিতার মৃত্যু রিয়াদ মাহামুদ, কাউখালী : পিরোজপুরের

রিয়াদ মাহামুদ, কাউখালী : পিরোজপুরে কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে মিরাজ হোসেন নামের এক পরিচ্ছন্নতাকর্মীর বৃদ্ধ পিতা মোঃ শাহজাহান (৭৫) পানিতে ডুবে মারা গেছেন। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ শাহজাহান পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা। তিনি কদিন আগে কাউখালীতে তার ছেলে উপজেলা পরিষদের পরিচ্ছন্নতাকর্মী মিরাজের বাসায় বেড়াতে এসেছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে মোঃ শাহজাহান কাউখালী উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নামেন। গোসল শেষে তিনি আর বাসায় ফিরে যাননি। পরবর্তীতে দুপুরের দিকে এলাকাবাসী পুকুরে তার লাশ ভাসতে দেখে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান জানান, পানিতে ডুবেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এবাদ আলী বলেন,
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর থেকে বৃদ্ধ মোঃ শাহজাহানের মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

কাউখালীর শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব শুরু ২৫ নভেম্বর, ইউএনওকে প্রশাসক নিয়োগ

যেসব ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর দরবারে

যেসব ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর দরবারে

পিরোজপুরের এলিজা জামান সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত

বিস্ফোরক মামলায় আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর; কারাগারে পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জসিম

এইচএসসি পাসেই দক্ষতার নতুন পথ, সম্ভাবনার দুয়ার খুলছে CBT&A

নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম পিরোজপুরের আইপি মিত্রা

শরণখোলায় ‘খাগড়াছড়ির আওয়ামী লীগ নেতার’ খোঁজে গিয়ে ছাত্রদল-যুবদলের ওপর হামলার অভিযোগ

মঠবাড়িয়ায় ডাকাতি মামলার পলাতক আসামি ‘কালা ইয়াসিন’ গ্রেপ্তার

পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতার বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান ও ছেলের সাংগঠনিক কার্যালয়ে আগুন, গ্রামের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ