Thursday , 29 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নাজিরপুরে পাঠদান ফেলে পদ পদবী নিয়ে ব্যস্ত শিক্ষকরা সমিতিতে দু গ্রুপের দ্বন্দ, পাল্টাপাল্টি অভিযোগ

মশিউর রহমান, নাজিরপুর :

পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক’রা মেতে উঠেছে পদ পদবী নিয়ে। বিদ্যালয়ে পাঠদান ফেলে রেখে প্রতিনিদিন’ই আসছেন উপজেলা শিক্ষা অফিসে, আবার শিক্ষা সমিতি নিয়ে বিরোধ ও সৃষ্টি হয়েছে দু’গ্রæপের প্রায় দুই ডজন শিক্ষক নিয়ে। একে অপরের বিরুদ্ধে দিচ্ছেন অভিযোগ।
জানা গেছে নাজিরপুর উপজেলায় প্রায় ১২’শত প্রাথমিক শিক্ষক রয়েছে, এদের মধ্যে প্রতন্ত অঞ্চলের শিক্ষকদের ভ‚ল-ত্রæটি ধরে অফিস ম্যানেজ করার কথা বলে নিচ্ছেন ব্যপক উৎকোচ। নিজ প্রতিষ্ঠানে কবে পাঠদান করিয়েছেন তা বলতে পারেন না অনেকেই তবে হাজিরা খাতায় স্বাক্ষর আছে নিয়মীত। এসব শিক্ষকরা বর্তমান ক্ষমতাশীন দলের প্রভাব খাটিয়ে এমনটা করছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীদের অভিভাবকরা।
এদিকে সভাপতি কে এম ফয়সাল আলমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে আবেদনকারী ও সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি রুবানা আক্তার অভিযোগ করেন, সাধারণ শিক্ষকেরা বিভিন্ন প্রয়োজনে সভাপতির কাছে গেলে তিনি তাদের টাকা দেওয়ার প্রস্তাব দেন।
অপরদিকে কে এম ফয়সাল আলম’ও তার সহযোগীরা সমিতির কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত অভিযোগ করে বলেন, সহকারি শিক্ষক রূবানা আক্তার যে অনাস্থা দিয়েছেন তা ভিত্তিহীন এবং জালিয়াতির মাধ্যমে শিক্ষকদের স্বাক্ষল জাল করেছেন।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় গত ১৮ অক্টোবর সমিতির কেন্দ্রীয় কমিটি সভাপতি ও সেক্রেটারীর স্বাক্ষরীত আর একটি কমিটি দেখা যায় তাতে সভাপতি হিসাবে মো: জামিল হোসেনকে দেখা যায়। তবে কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী মোস্তাফিজুর রহমান শাহীন বলেন উক্ত কমিটিতে আমি কোন স্বাক্ষর করিনি কিভাবে কমিটি হয়েছে তা আমি জানি না।
সদ্য কমিটিতে ঘোষিত সভাপতি মো. জামিল হোসেন জানান, ২০২৫ সালের ৩১ জানুয়ারি উপজেলা কমিটি গঠনের পর থেকে সভাপতি কোনো কার্যনির্বাহী সভা আহ্বান করেননি। কমিটিকে উপেক্ষা করে এককভাবে সিদ্ধান্ত নেওয়ায় সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং ভাবম‚র্তি ক্ষুন্ন হয়েছে বলে দাবি করেন তিনি। এ কারণে কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব পাঠানো হয়েছে এবং কমিটি আমাকে নির্বাহী সভাপতি থেকে সভাপতির দায়িত্ব দিয়েছেন বলেও জানান জামিল হোসেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম অনাস্থা প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাজিরপুর উপজেলা সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে। তার কর্মকাÐে কেন্দ্রীয় কমিটি অসন্তুষ্ট এবং শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে, সমিতির নেতৃত্ব নিয়ে বিরোধ, পাঠদান ফেলে সংগঠন করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের অনেকে। তাদের মতে, শিক্ষকদের সংগঠনকেন্দ্রিক বিরোধের প্রভাবের কারনে শ্রেণিকক্ষের পাঠদানে ঘাটতি হয়েছে। শিক্ষকদের এ সকল সংগঠন ভেঙ্গে দিয়ে পাঠদানে ফিরানোর জন্য বর্তমান সরকারের নিকট আকুল আবেদন জানান।
উদ্ব্যেগ প্রকাশ করে উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আবু হাসান খান বলেন, শিক্ষক জাতির মেরুদন্ড,তারা পাঠদান ফাঁকি দিয়ে সমিতি করে বিভিন্ন রাজনৈতির দলের প্রভাব খাটায়, আবার কিছু নিরীহ শিক্ষকদের ছুটি,বদলী ও লোন পাইয়ে দেওয়ার জন্য অফিস ম্যানেজ করার কথা বলে উৎকোচ গ্রহন করে এই সমিতির চক্রটি, এটা মনে হয় সাড়া বাংলাদেশে আমি শিক্ষা মন্ত্রীর কাছে আবেদন জানাই এসব শিক্ষকদের সমিতি ভেঙ্গে তাদের পাঠদানে ফিরানো হোক। শিক্ষক জাতির মেরুদন্ড কিন্তু এদের কারনে আজ শিক্ষকরা কলুষিত হচ্ছে তাদের প্যাপ্য সম্মান হারাচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামিম আহম্মেদ জানান, পাঠদান ফেলে শিক্ষকরা অফিসে আসে এটা ইতো মধ্যে আমার নলেজে এসেছে, আমি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করব। অফিস ম্যানেজের কাথা বলে বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে উৎকোচ নিচ্ছেন কিনা সেটা জানি না তবে যদি কেউ অভিযোগ করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

দুই দশকেও বদলায়নি পিরোজপুর বাস টার্মিনালের চিত্র : কাদা আর খানাখন্দে পিরোজপুর বাস টার্মিনাল, দুর্ভোগে ৩০ হাজার যাত্রী সংস্কারে প্রয়োজন ১৫ কোটি টাকা

নতুন ভবন আছে, শিক্ষক নেই; আড়াই বছর ধরে বন্ধ প্রাক-প্রাথমিকের পাঠদান

পিরোজপুরে জেলা পরিষদের ব্যতিক্রমী উদ্যোগ, স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে মাছের পোনা অবমুক্ত

পিরোজপুরে পরকীয়ায় বাঁধা দেয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ পুলিশ হেফাজতে-২

কাউখালীতে সন্ধ্যা নদীতে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

কলেজ আছে, শিক্ষার্থী নেই; পাঁচ পরীক্ষার্থীর সবাই ফেল! শ্রেণিকক্ষে তালা উপস্থিত থাকেন না শিক্ষার্থীরা; শিক্ষক-কমিটির গাফিলতির অভিযোগ

এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করলেও মিলবে পুনঃপরীক্ষার সুযোগ, সময় এক মাস,  নির্মোহ মূল্যায়নে জোর, পাসের হার ৫২.১২ শতাংশ

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

পিরোজপুরে সাবেক সংসদ সদস্য গাজী নুরজ্জামান বাবুলের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের স্মরণসভা ও দোয়া

ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা মুখ্য: প্রধানমন্ত্রী