Saturday , 4 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নজরুলের চেতনায় মুখর পিরোজপুর, সমাপনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কার

ডেস্ক নিউজ : পিরোজপুরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় পিরোজপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রভাষক রহিমা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তরুণদের নজরুলের অসাম্প্রদায়িক, সাম্য ও মানবিক আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘদিন পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিম হাওলাদার ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনে স্থান করে নিয়েছেন আন্না মিনজ

সংরক্ষিত নারী আসনে স্থান করে নিয়েছেন আন্না মিনজ

পিরোজপুরের নেছারাবাদে প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে যুবক আটক, ছুরিকাঘাতে আহত ৩

পিরোজপুরে দ্বিতীয় প্রান্তিকের ফল প্রকাশ, মা সমাবেশে শিক্ষার মানোন্নয়নে জোর

পিরোজপুরে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাজারমূল্য ২০ কোটি

অফিসার্স ক্লাবের আয়োজনে আবেগঘন বিদায়, পিরোজপুরের পুলিশ সুপার মনজুর আহমেদকে সংবর্ধনা

জনতার দ্বারে প্রশাসন: পিরোজপুরে জেলা প্রশাসকের গণশুনানি

পিরোজপুরে শহীদ জিয়া স্মৃতি জেলা পরিষদ প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

পিরোজপুরের উন্নয়নে নতুন আশার আলো: অর্থনৈতিক অঞ্চল ও রেল যোগাযোগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমপি মাসুদ সাঈদীর