Saturday , 16 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ: বাংলাদেশ পুলিশে চলমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ উপলক্ষে পিরোজপুর জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১১টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় পিরোজপুর জেলার পুলিশ সুপার ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর সভাপতি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল এবং নিয়োগ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরীক্ষা শেষে পুলিশ সুপার সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করেন এবং আগামী ২৪ মে ২০২৬ তারিখ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের দিন সকলকে পিরোজপুর পুলিশ লাইন্সে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।
জানা গেছে, আগামী ২৪ মে সকালে পিরোজপুর পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীকে ওইদিন পুলিশ লাইন্স গেটে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে গাঁজাসহ ৩ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষার ফল প্রকাশ, শনিবার সকাল ১১ টায় মৌখিক পরীক্ষা 

পিরোজপুরে পাওনা টাকা না পেয়ে হতাশ ব্যবসায়ী, বাধ্য হয়ে শুরু করলো মাইকিং

প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত

অবৈধ কোচিংয়ের খবর সংগ্রহে গিয়ে পিরোজপুরে ৩ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফ্যামিলি কার্ড: বগুড়ায় ৯১১ পরিবারের হাতে প্রতীকী সহায়তা তুলে দিলেন প্রধানমন্ত্রী

নতুন ফিচার আনছে জেমিনি

পিরোজপুরে জমিজমা বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত ৪

দুদকের মামলায় অভিযুক্ত স্বাচিপ নেতা, দুই দফা বদলি বাতিল: পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও নিজামকে ঘিরে প্রশ্ন